শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ক্ষমতায় এসে জনগণের সঙ্গে প্রতারণা করছে বিএনপি : আখতার হোসেন সঙ্গী আপনাকে নাকি আপনার টাকাকে ভালোবাসে, জানবেন কীভাবে? সন্তানের সামনেই সংঘবদ্ধ ধর্ষণের শিকার নারী রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার : সংবাদ সম্মেলনে প্রতিবাদ ২০২৭ সালের এসএসসি পরীক্ষা কবে, জানালেন শিক্ষামন্ত্রী অনলাইনে পরিচয়, প্রেমিকার খোঁজে রংপুরে চীনা যুবক যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা, বেরিয়ে এল ভয়ঙ্কর তথ্য বড় চমক চীনের: বিশ্বের সবচেয়ে সাশ্রয়ী ও শক্তিশালী এআই মডেল ‘ডিপসিক-ভি৪’ উন্মোচন মুসলমানদের অধিকার না দেওয়া পর্যন্ত ভারত ‘বিশ্বগুরু’ হতে পারবে না: ওয়াইসি রানা প্লাজা ধস : ১৩ বছরেও মেলেনি তাজা প্রাণের বিচার

যুক্তরাষ্ট্রের জব্দ চেষ্টা ব্যর্থ, আইআরজিসির পাহারায় বন্দরে পৌঁছাল ইরানি জাহাজ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

ওমান সাগরে যুক্তরাষ্ট্রের জব্দ করার চেষ্টা ব্যর্থ করে অবরুদ্ধ হরমুজ প্রণালি দিয়ে নিরাপদে বন্দরে পৌঁছেছে একটি ইরানের পণ্যবাহী জাহাজ। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফারস নিউজ জানিয়েছে, চালবাহী জাহাজটিকে পাহারা দিয়ে নিয়ে আসে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌ-ইউনিট। মূলত মার্কিন বাহিনীর কব্জা থেকে জাহাজটিকে রক্ষা করতেই এই বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়।

গত ১৩ এপ্রিল থেকে ইরানের বন্দরগুলোতে অবরোধ কার্যকর করে মার্কিন সামরিক বাহিনী। এই অভিযানের অংশ হিসেবে বিভিন্ন দিকে যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়েছে। বর্তমানে ওই অঞ্চলে দুটি বিমানবাহী রণতরিসহ যুক্তরাষ্ট্রের অন্তত ২৬টি যুদ্ধজাহাজ অবস্থান করছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102