বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:১৬ অপরাহ্ন

কুয়েতে ইরাকের ড্রোন হামলা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে কুয়েতে নতুন করে ড্রোন হামলা হয়েছে। প্রতিবেশী ইরাক থেকে ছোড়া ড্রোন দেশটির উত্তর সীমান্তে আঘাত হেনেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

কুয়েতের সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, শুক্রবার সকালে বিস্ফোরক বোঝাই দুটি ড্রোন ফাইবার-অপটিক কেবলের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়ে সীমান্তের সেনা পোস্টগুলো লক্ষ্য করে আঘাত হানে। এতে কিছু অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সামরিক বাহিনী এ ঘটনাকে ‘অপরাধমূলক আগ্রাসন’ হিসেবে উল্লেখ করেছে। তাদের দাবি, হামলায় ব্যবহৃত ড্রোনগুলো ইরাক থেকে উৎক্ষেপণ করা হয়েছে।

আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে কুয়েত জানিয়েছে, সাম্প্রতিক সময়ে ইরাকভিত্তিক ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর কাছ থেকে তারা ধারাবাহিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মুখে পড়ছে। এসব হামলায় দেশটির গুরুত্বপূর্ণ স্থাপনা, যেমন বিমানবন্দর, জ্বালানি অবকাঠামো এবং আলি আল সালেম বিমান ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাব ধীরে ধীরে পার্শ্ববর্তী দেশগুলোতেও ছড়িয়ে পড়ছে, যা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য নতুন করে উদ্বেগ তৈরি করছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102