বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
দিল্লিতে তিন নাবালিকার বাবা মুসলিম যুবককে পুলিশ হেফাজতে নিয়ে পিটিয়ে হত্যা নীরব ঘাতক কোলন ক্যানসার, কারণ, লক্ষণ ও প্রতিকারে করণীয় ক্যানসার চিকিৎসায় বাধা হতে পারে ভিটামিন বি৩ সাপ্লিমেন্ট, গবেষণায় উদ্বেগজনক ফলাফল পৃথিবী নিয়ে বিজ্ঞানীদের ৯ চমকপ্রদ আবিষ্কার ইউটিউব অ্যাপে আসছে নতুন ফিচার ‘ক্রিয়েট মোড’: ভিডিও তৈরি হবে সহজে এই সাধারণ ভুলগুলোই কমিয়ে দিচ্ছে ল্যাপটপের ব্যাটারির আয়ু ফ্রিজে কতদিন সবজি রাখা নিরাপদ? পুষ্টিগুণ ধরে রাখার সঠিক নিয়ম কত বয়স পর্যন্ত দুধ পান করা স্বাস্থ্যের জন্য ভালো? যা বলছেন বিশেষজ্ঞরা জাইমাকে নিয়ে বিতর্কিত পোস্ট, শিক্ষার্থী আটক ইসরায়েলি বিমান হামলায় লেবাননের সাংবাদিক আমাল খলিল নিহত

জঙ্গল সলিমপুরের শীর্ষ সন্ত্রাসী অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকার শীর্ষ সন্ত্রাসী, খুন ও ধর্ষণসহ ১৫ মামলার আসামি মো. আবুল কাশেম ওরফে নলা কাসেমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২২ এপ্রিল) রাত ১০টার দিকে এ অভিযানে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ছয় রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, জঙ্গল সলিমপুরে অন্যান্য সন্ত্রাসীদের সঙ্গে ত্রাসের রাজত্ব কায়েম করছিল সন্ত্রাসী আবুল কাশেম। এখানে সে খুন, ডাকাতি ও জবর-দখলসহ নানা ঘটনা ঘটিয়েছে। এসব ঘটনায় বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে ১৫টি মামলা হয়েছে। ফলে তাকে ধরতে গোপনে নজরদারি চালানো হচ্ছিল। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নলা কাসেমকে গ্রেপ্তার করা হয়।

সীতাকুণ্ড থানার ওসি মো. মহিনুল ইসলাম বলেন, দুর্ধর্ষ সন্ত্রাসী নলা কাসেমের বিরুদ্ধে খুন ও ডাকাতিসহ ১৫টি মামলা আছে। তাকে আমরা খুঁজছিলাম। গোপন সংবাদের ভিত্তিতে জঙ্গল সলিমপুর থেকে তাকে আমরা গ্রেপ্তার করি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102