সোমবার, ০৪ মে ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
সংসদের প্রথম অধিবেশন ‘ব্যর্থ’ : নাহিদ ইসলাম জামায়াত নেতাদের সঙ্গে তুরস্কের হুদাপার প্রতিনিধিদলের সাক্ষাৎ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে বিএনপির সংরক্ষিত আসনের এমপিদের শ্রদ্ধা ভারতে পৈশাচিকতার চরম সীমা! ৪ বছরের শিশুকে ধর্ষণ, পাথর দিয়ে থেঁতলে খুন মায়ের একমাত্র অবলম্বন কেড়ে নিল ঘাতকরা দিল্লিতে মুসলিম কিশোরকে কুপিয়ে হত্যা চ্যাটবটের মায়াজালে মানসিক স্বাস্থ্য ঝুঁকিতে ব্যবহারকারীরা গভর্নমেন্ট সিকিউরিটিজের প্রাইমারি ডিলার হিসেবে নিয়োগ পেল ব্র্যাক ব্যাংক পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত প্রধান শিক্ষক রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ১০, ট্যাঙ্কার ও টার্মিনালে পাল্টা হামলা কিয়েভের সমৃদ্ধ বাংলাদেশ গঠনে প্রবাসীদের প্রতি জামায়াত আমিরের আহ্বান

ইসরায়েলি সেনাবাহিনী ‘পৃথিবীর নিকৃষ্টতম’ : জাতিসংঘের বিশেষ দূত

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

ইসরায়েলের সেনাবাহিনীকে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট সেনাবাহিনী বলে বর্ণনা করেছেন জাতিসংঘের বিশেষ দূত ফ্রানচেসকা আলবানিজ। তিনি বলেছেন, তাদের কর্মকাণ্ড সব সীমারেখা অতিক্রম ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। ইসরায়েলি সৈন্যরা এক ফিলিস্তিনি শিশুর ওপর নির্মম নির্যাতন চালাচ্ছে, এমন একটি ভিডিও দেখার পর আলবানিজ এ প্রতিক্রিয়া জানান।

আলবানিজ তার অফিসিয়াল অ্যাকাউন্টে লেখেন, ‘আমি যথেষ্ট দেখেছি, তাই সম্পূর্ণ নিশ্চিতভাবে বলছি, ইসরায়েলি সেনাবাহিনী পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট সেনাবাহিনী।’

গাজা উপত্যকায় ইসরায়েলের বিরুদ্ধে ‘জাতিগত নিধন’ চালানোর আভিযোগ এনে এক আনুষ্ঠানিক প্রতিবেদন জমা দেওয়ার পর থেকে আলবানিজের বিরুদ্ধে ব্যাপকভাবে উসকানিমূলক প্রচার চালানো হচ্ছে। তিনি এমনকি সরাসরি প্রাণনাশের হুমকিও পেয়েছেন।

দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে জাতিসংঘের এ বিশেষ দূত বলেন, তার জীবন হুমকির মুখে রয়েছে এবং তিনি সবসময়ই বিপদের মধ্যে বাস করছেন।

আলবানিজ আরও বলেন, প্রতিবেদনটি প্রকাশ করার পর থেকে তিনি যে চাপ ও হুমকির মুখোমুখি হচ্ছেন, তাতে তার পরিস্থিতি এখন ‘রোলার কোস্টার রাইডের’ মতো হয়ে উঠেছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102