রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ড্রোন ও মিসাইল ভাণ্ডার দ্রুত পূর্ণ করা হচ্ছে: যুদ্ধের প্রস্তুতির বার্তা ইরানের প্রতিরক্ষা চুক্তি ভারত-রাশিয়ার; একে অপরের দেশে মোতায়েন করবে সেনা, যুদ্ধবিমান ইরানের সঙ্গে আলোচনার জন্য কাল পাকিস্তানে যাচ্ছেন মার্কিন প্রতিনিধিরা : ট্রাম্প শত্রুর মোকাবিলায় এক চুলও ছাড় নয় : ইরানের সেনাপ্রধান বিতর নামাজের সঠিক নিয়ম ও রাকাত সংখ্যা নিয়ে ইসলামি বিধান আজানের সময় নারীরা মাথায় কাপড় না দিলে কি গুনাহ হয়? লোহিত সাগরের পানি যেভাবে পৌঁছে যায় মক্কার কোটি হাজীদের ওজুর কলে দেশে জ্বালানি তেলের নতুন দাম আজ থেকে কার্যকর হাজার বছরেও শুকায়নি এক ফোঁটা: জমজম কূপের বিস্ময়কর রহস্য স্ক্রিনশট ফাঁস, অভিনেত্রীর বিরুদ্ধে মামলা ক্রিকেটারের

প্রতিরক্ষা চুক্তি ভারত-রাশিয়ার; একে অপরের দেশে মোতায়েন করবে সেনা, যুদ্ধবিমান

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

নতুন একটি প্রতিরক্ষা চুক্তিতে পৌচ্ছেছে ভারত ও রাশিয়া। চুক্তির আওতায় দুই দেশ একে অপর দেশে সেনা, যুদ্ধবিমান ও যুদ্ধ জাহাজ মোতায়েন করতে পারবে। খবর ভারতীয় ইংরেজি দৈনিক পত্রিকা স্টেটসম্যানের।

স্টেটসম্যান এক প্রতিবেদনে জানিয়েছে, চুক্তির আওতায় সর্বোচ্চ তিন হাজার সেনা সদস্য, যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজ একে ওপর দেশে মোতায়েন করতে পারবে দেশ দুটি।

প্রতিবেদনে আরও জানানো হয়েছে, চুক্তির মাধ্যমে দুই দেশের মধ্যে সামরিক সরঞ্জাম সরবরাহ ও লজিস্টিক সহায়তার আইনি কাঠামো ‘পারস্পরিক লজিস্টিক সহায়তা বিনিময় চুক্তি’ (আরইএলওএস) আরও শক্তিশালী করা হয়েছে। এর আওতায় যৌথ সামরিক মহড়া, প্রশিক্ষণ এবং মানবিক মিশন পরিচালনার সুযোগ রাখা হয়েছে

প্রতিবেদনে বলা হয়, গত ডিসেম্বরে ভারত সফরের সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মস্কো ও নয়াদিল্লির মধ্যে একটি আন্তঃসরকারি চুক্তি অনুমোদন করে আইনে সই করেন। এর লক্ষ্য ছিল দুই দেশের মধ্যে সেনা মোতায়েন, বন্দরগুলোতে যুদ্ধজাহাজ নোঙর করা এবং সামরিক বিমানের জন্য আকাশসীমা ও বিমানঘাঁটির অবকাঠামো ব্যবহারের একটি কাঠামো প্রতিষ্ঠা করা।

রাশিয়ার আইন বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত সরকারি নথি অনুযায়ী, এ চুক্তি দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যকার ঘনিষ্ঠ প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করবে এবং অপারেশনাল সহযোগিতা সহজ করবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102