রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:১২ অপরাহ্ন

লিবিয়া উপকূলে বাংলাদেশিসহ ১৭ অভিবাসীর মরদেহ উদ্ধার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের স্বপ্ন দেখা ১৭ জন অভিবাসীর নিথর দেহ উদ্ধার করা হয়েছে লিবিয়ার উপকূল থেকে। নিহতদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিক রয়েছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় চিকিৎসক দল।

লিবিয়ার রাজধানী  ত্রিপোলির পশ্চিমে অবস্থিত জুয়ারা উপকূল থেকে গত কয়েক দিনে এসব মরদেহ উদ্ধার করা হয়। ইমার্জেন্সি মেডিসিন অ্যান্ড সাপোর্ট সেন্টার জানায়, ঘটনাস্থলটি ত্রিপোলি থেকে প্রায় ১১৭ কিলোমিটার দূরে অবস্থিত।

উদ্ধারকারী সংস্থার তথ্যমতে, মরদেহগুলো অত্যন্ত সতর্কতার সঙ্গে সংগ্রহ করে অ্যাম্বুলেন্সে স্থানান্তর করা হয়েছে। উদ্ধার হওয়া ১৭ জনের মধ্যে ১৪ জনের মরদেহ ইতোমধ্যে ধর্মীয় ও আইনি প্রক্রিয়া মেনে দাফন সম্পন্ন হয়েছে। শনাক্ত হওয়া বাংলাদেশি নাগরিকের মরদেহ ত্রিপোলিতে অবস্থানরত তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তবে এখনো দুজনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এ বিষয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে লিবিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় নৌকাডুবি বা দীর্ঘ যাত্রাপথে খাদ্য ও পানির সংকটে তাদের মৃত্যু হতে পারে।

লিবিয়া গৃহযুদ্ধ ২০১১-এর পর থেকে লিবিয়া-ইউরোপমুখী অভিবাসীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। যুদ্ধ, দারিদ্র্য ও রাজনৈতিক অস্থিতিশীলতা থেকে মুক্তি পেতে আফ্রিকা ও এশিয়ার হাজারো মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এই পথ বেছে নিচ্ছেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102