রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন

ইউরেনিয়াম হস্তান্তর নিয়ে ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান করেছে ইরান

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরে সম্মত হওয়ার বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের দাবিকে অস্বীকার করেছে ইরান। দেশটি জানিয়েছে, এখন পর্যন্ত এ ধরনের কোনো চুক্তি হয়নি।

শুক্রবার (১৭ এপ্রিল) আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ-১৮-এর এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের কাছে কোনো ধরনের পারমাণবিক উপাদান হস্তান্তরের বিষয়ে আলোচনা হয়নি, যা ট্রাম্প দাবি করেছেন।

প্রতিবেদনটিতে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দেওয়া হয়েছে।

ইরানের আরেকটি সূত্র ট্রাম্পের এ দাবিকে সরাসরি ‘মিথ্যা’ বলে প্রত্যাখ্যান করেছে, যা প্রতিবেদনে উল্লেখ করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, চলমান আলোচনায় এখনো বড় কোনো অগ্রগতি হয়নি। তবে আলোচনা অব্যাহত রয়েছে।

সূত্র জানায়, ইরানের সব শর্ত পূরণ না হলে আলোচনা আবারও ব্যর্থ হতে পারে।

প্রায় ছয় সপ্তাহের উত্তেজনার পর যুক্তরাষ্ট্র ও ইরান একটি চুক্তির কাছাকাছি পৌঁছেছে এমন মন্তব্য করেন ট্রাম্প। এর পরই ইরানের পক্ষ থেকে এ প্রতিক্রিয়া আসে।

গতকাল হোয়াইট হাউসে দেওয়া এক ভাষণে ট্রাম্প দাবি করেন, তেহরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত হস্তান্তরে সম্মত হয়েছে। তারা আমাদের পারমাণবিক উপাদান ফিরিয়ে দিতে রাজি হয়েছে।

সমৃদ্ধ ইউরেনিয়াম প্রসঙ্গে ট্রাম্প বলেন, ওয়াশিংটনের মতে এটি পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহার করা যেতে পারে।

তিনি আরও জানান, এটি  একটি চূড়ান্ত  চুক্তি হওয়ার ‘খুব ভালো সম্ভাবনা’ রয়েছে।

এ ছাড়া চুক্তি সইয়ের জন্য পাকিস্তান সফরের বিষয়টি বিবেচনা করার কথাও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102