শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে শূন্য হাতে পালাতে হবে : আইআরজিসি

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানি যুক্তরাষ্ট্র ও ‘জায়নবাদী শাসন’কে কড়া বার্তা দিয়েছেন। একটি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে তিনি বলেন, প্রতিরোধের সমন্বিত ফ্রন্ট এই অঞ্চলে শক্তিশালী ও কার্যকর উপস্থিতি বজায় রেখেছে এবং এটি মানবতার শত্রুদের জন্য প্রস্তুত রয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) প্রকাশিত এক প্রতিবেদনে বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে,

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও জায়নবাদী শাসনের মনে রাখা উচিত, কীভাবে তারা বীরত্বপূর্ণ ইয়েমেন, বাব-এল-মানদেব প্রণালি এবং লোহিত সাগর থেকে খালি হাতে পালিয়ে গিয়েছিল।

আইআরজিসির এই জেনারেল হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘এবারও তারা কোনো সাফল্য ছাড়াই এই অঞ্চল ছাড়তে বাধ্য হবে।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক ঘোষণার পর কানি এই মন্তব্য করেন। এর আগে ট্রাম্প ঘোষণা দেন, মার্কিন নৌবাহিনী হরমুজ প্রণালিতে অবরোধ শুরু করবে এবং আন্তর্জাতিক জলসীমায় থাকা যেসব জাহাজ ইরানকে শুল্ক দিয়েছে, সেগুলো আটক করা হবে।

তবে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, এই পদক্ষেপ মূলত ইরানের বন্দরে যাতায়াতকারী জাহাজগুলোকে লক্ষ্য করেই নেওয়া হচ্ছে।

সেন্টকম আরও জানায়, যেসব আন্তর্জাতিক জাহাজ ইরানে যাচ্ছে না বা সেখান থেকে আসছে না, তারা প্রণালি দিয়ে স্বাভাবিকভাবে চলাচল করতে পারবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102