মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান আলোচনায় ফিরে না এলেও তার কোনো সমস্যা নেই। ফ্লোরিডা থেকে ফিরে ওয়াশিংটন ডিসির কাছে জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ কথা বলেন।
শান্তি আলোচনায় ইরানের ফেরা না–ফেরা প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘তারা ফিরে আসুক বা না আসুক, আমার কিছু যায় আসে না। তারা না ফিরলেও আমার সমস্যা নেই।’
পাকিস্তানের ইসলামাবাদে শনিবার (১১ এপ্রিল) শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার শান্তি আলোচনা কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়। এর এক দিন পর রোববার ট্রাম্প এই মন্তব্য করলেন।
তবে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ‘ভালোভাবেই বজায় আছে’।