বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন

‘পররাষ্ট্রনীতিতে খারাপ’ মন্তব্য করে এবার পোপের ওপর ক্ষোভ ঝাড়লেন ট্রাম্প

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার (১২ এপ্রিল) রাতে পোপ চতুর্দশ লিওর কড়া সমালোচনা করেছেন। ইরান যুদ্ধ নিয়ে পোপের অবস্থানের নিন্দা করে ট্রাম্প বলেন, তিনি পররাষ্ট্রনীতিতে ভীষণ খারাপ।

ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘আমরা এমন কোনো পোপকে পছন্দ করি না, যিনি বলেন, পরমাণু অস্ত্র রাখা ঠিক আছে…তিনি এমন একজন ব্যক্তি, যিনি মনে করেন না যে, পরমাণু অস্ত্র চাইছে—এমন কোনো দেশের সঙ্গে আমাদের খেলা-তামাশা করা উচিত—যাতে তারা পৃথিবী ধ্বংস করতে পারে।’

ট্রাম্প আরও বলেন, ‘আমি পোপ লিওর ভক্ত নই।’

প্রথম আমেরিকান পোপ লিও সম্প্রতি যুক্তরাষ্ট্র–ইসরায়েলের ইরান যুদ্ধ নিয়ে আরও সরব হয়েছেন। গত সপ্তাহে তিনি ট্রাম্পের কঠোর বক্তব্য, ইরানের জনগণের বিরুদ্ধে তার হুমকিকে ‘প্রকৃতপক্ষে অগ্রহণযোগ্য’ বলে নিন্দা জানান।

যুক্তরাষ্ট্রের জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এসব কথা বলেন। এর আগে তিনি তার ট্রুথ সোশালে পোপকে নিয়ে দীর্ঘ সমালোচনামূলক পোস্ট দেন। ট্রাম্প বলেন, তিনি এমন কোনো পোপ চান না, যিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সমালোচনা করেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102