বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন

হরমুজ প্রণালি ছেড়ে ‘পালাচ্ছে’ মার্কিন ডেস্ট্রয়ার, আইআরজিসির ভিডিও প্রকাশ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে হরমুজ প্রণালির পূর্ব অংশে আইআরজিসির নৌবাহিনীর সতর্কবার্তার পর মার্কিন ডেস্ট্রয়ারগুলোর পিছু হটার দৃশ্য দেখানো হয়।

রোববার (১২ এপ্রিল) এক বিবৃতিতে আইআরজিসি সতর্ক করে বলে, হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করা যেকোনো সামরিক জাহাজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিবৃতিতে আরও বলা হয়, নির্দিষ্ট শর্তসাপেক্ষে শুধু বেসামরিক জাহাজগুলোই এই প্রণালি দিয়ে চলাচলের অনুমতি পাবে।

মার্কিন জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেছে বলে বিভিন্ন গণমাধ্যমে আসা প্রতিবেদন নাকচ করেছে ইরান।

এর আগে ইরানের সশস্ত্র বাহিনী যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) এ–সংক্রান্ত দাবি স্পষ্টভাবে নাকচ করে। সেন্টকম বলেছিল, মার্কিন জাহাজ হরমুজ প্রণালিতে প্রবেশ করেছে। সেখানে অভিযান চালানো হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102