শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম :
শিশুদের অভুক্ত রেখে ধর্মীয় আচারের নামে নদীতেই ঢালা হলো ১১ হাজার লিটার দুধ সময় ফুরিয়ে আসছে ট্রাম্পের! মার্কিন মসনদে জেডি ভ্যান্সকে বসানোর তোড়জোড় ফিলিস্তিনে মানবাধিকার লঙ্ঘনের নিন্দা ও বিতর্কিত আইন বাতিলের দাবি দাওয়াতুল ইহসান বাংলাদেশ ইরানে হামলার জন্য নেতানিয়াহুর প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন বুশ, ওবামা ও বাইডেন চিনি ছাড়ার ৭ দিনেই শরীর ও মস্তিষ্কে যে পরিবর্তন আসবে ঋতু পরিবর্তনে সর্দি-জ্বর থেকে বাঁচতে কার্যকরী ঘরোয়া প্রতিকার পহেলা বৈশাখে ইলিশ সংকট, বিক্রি হচ্ছে আকাশছোঁয়া দামে স্বাদে ও ঐতিহ্যে বাংলার জনপদ: তিন জেলার তিন কিংবদন্তি খাবার পাকিস্তানে পৌঁছেছে মার্কিন প্রতিনিধি দল যুদ্ধবিধ্বস্ত গাজায় বাংলাদেশিদের উদ্যোগে মাদ্রাসা নির্মাণ

পাকিস্তানে পৌঁছেছে মার্কিন প্রতিনিধি দল

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

বিশ্বের নজর এখন ইসলামাবাদে। শনিবার (১১ এপ্রিল) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল আলোচিত ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা।

উচ্চপর্যায়ের এই বৈঠককে ঘিরে ইতোমধ্যে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পাকিস্তান সরকার। এরই মধ্যে দেশটিতে অবতরণ করেছে মার্কিন প্রতিনিধি দল বহনকারী বিমান।

পাকিস্তানের দুটি সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী ইসলামাবাদে শনিবার একটি মার্কিন সরকারি বিমান অবতরণ করেছে। এ বিমানে যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা শান্তি আলোচনায় অংশ নিতে পৌঁছেছেন।

সূত্র জানায়, যুক্তরাষ্ট্র ও ইরান খুব শিগগিরই আনুষ্ঠানিক আলোচনা শুরু করতে যাচ্ছে। লক্ষ্য হলো ছয় সপ্তাহ ধরে চলা সংঘাতের অবসান ঘটানো, যা ইতোমধ্যে মধ্যপ্রাচ্যজুড়ে হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটিয়েছে।

এদিকে রাজধানীর গুরুত্বপূর্ণ ‘রেড জোন’ এলাকায় সব ধরনের প্রবেশ ও যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) বিকেল পর্যন্ত যেখানে সাংবাদিকদের প্রবেশের অনুমতি ছিল, এখন তা পুরোপুরি নিয়ন্ত্রিত।

রেড জোনের আশপাশে দেশি-বিদেশি গণমাধ্যমকর্মীদের সরব উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। পাকিস্তান সরকার আন্তর্জাতিক সংবাদমাধ্যমের জন্য জিন্নাহ কনভেনশন সেন্টার বরাদ্দ দিয়েছে, সেখান থেকেই তারা পরিস্থিতি পর্যবেক্ষণ ও সংবাদ সংগ্রহ করছেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102