শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
যে কোনো মুহূর্তে যুদ্ধের জন্য প্রস্তুত ইসরায়েল: নেতানিয়াহু কাশ্মীরে সেনা হেফাজতে নিখোঁজের ২৮ বছর পর মিলল ‘মৃত্যুর স্বীকৃতি’ বিহারে মুসলিম চালককে প্রকাশ্যে কুপিয়ে শিরশ্ছেদ, গণপিটুনিতে নিহত খুনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা: ইসলামের দৃষ্টিভঙ্গি হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হচ্ছে আয়ের সুযোগ নামাজে মনোযোগ বাড়ানোর কার্যকরী উপায়: আত্মিক প্রশান্তির সন্ধান ইসরায়েলে অস্ত্র বিক্রি বন্ধের আহ্বান অ্যামনেস্টির ইরানকে অস্ত্র দিলে ৫০ শতাংশ শুল্কের হুমকি ট্রাম্পের ভালো মৃত্যুর লক্ষণ: পরকালীন সৌভাগ্যের শুভ ইঙ্গিত প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

ইসরায়েলে অস্ত্র বিক্রি বন্ধের আহ্বান অ্যামনেস্টির

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

ইরানের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তিকে বিশ্ব যখন সতর্কভাবে স্বাগত জানাচ্ছে, তার কয়েক ঘণ্টার মধ্যেই লেবাননে ইসরায়েলি হামলায় ‘বেসামরিক নাগরিকদের দুঃস্বপ্ন আরও ভয়াবহ’ হয়ে উঠেছে বলে মন্তব্য করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এই পরিস্থিতিতে দেশটিতে অবিলম্বে অস্ত্র সরবরাহ বন্ধ করার জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকাবিষয়ক আঞ্চলিক পরিচালক হেবা মোরায়েফ বলেন, ‘লেবাননের বেসামরিক নাগরিকেরা ইতিমধ্যে অসহনীয় মূল্য দিচ্ছেন। নিহতদের মধ্যে শিশু, স্বাস্থ্যকর্মী এবং সাংবাদিকরাও রয়েছেন। এই নতুন হামলা মানবিক বিপর্যয়কে আরও ত্বরান্বিত করবে।’

হেবা আরও বলেন, ‘আমরা আবারও জোর দিয়ে বলছি, ইসরায়েলকে অবশ্যই আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে তাদের বাধ্যবাধকতাগুলো মেনে চলতে হবে এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। লেবাননে অবৈধ হামলা চালানো এবং বেসামরিক মানুষের জীবনকে তুচ্ছজ্ঞান করার ক্ষেত্রে ইসরায়েলের ভয়াবহ রেকর্ড রয়েছে। মূলত বিচারহীনতার সংস্কৃতির কারণেই তারা এমন ঔদ্ধত্য দেখানোর সুযোগ পাচ্ছে।’

এসব হামলাকে সতর্কবার্তা হিসেবে উল্লেখ করে হেবা বলেন, দেশগুলোর উচিত অবিলম্বে ইসরায়েলে সব ধরনের অস্ত্র স্থানান্তর বন্ধ করা। কারণ এই অস্ত্রগুলো আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘনে ব্যবহৃত হওয়ার প্রবল ঝুঁকি রয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102