বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন

ইরান যুদ্ধে কৌশলগত পরাজয় হয়েছে ট্রাম্পের

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

ইরান যুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কৌশলগতভাবে পরাজিত করেছে তেহরান।ইরানের এক জ্যেষ্ঠ নিরাপত্তা সূত্র এ মন্তব্য করেন। সূত্র আরও জানায়, ট্রাম্পের ইরানবিরোধী ক্রমবর্ধমান কঠোর বক্তব্য তার যুদ্ধ ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ হারানোর ইঙ্গিত দেয়।

সোমবার (৬ এপ্রিল) ইরান নিয়ে আক্রমণাত্মক বক্তব্য দেন ট্রাম্প। তার এই বক্তব্যের জবাবে ইরানি জ্যেষ্ঠ নিরাপত্তা সূত্রটি এসব কথা বলে।

সূত্রটি বলে, ইরানের দক্ষিণ ইসফাহানে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সমন্বয় করে ট্রাম্পের নেওয়া সামরিক পদক্ষেপ কৌশলগতভাবে ব্যর্থ হয়েছে।

সূত্রটির ভাষ্য, ইরানি জনগণের বিরুদ্ধে ট্রাম্পের ‘অপমানজনক ও উসকানিমূলক ভাষার’ ব্যবহার বাড়ছে, যা প্রমাণ করে তিনি যুদ্ধ ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ হারিয়েছেন।

ইরানের এই জ্যেষ্ঠ নিরাপত্তা সূত্রটি আরও বলে, ইরান যুদ্ধের অবসান চায়, তবে ট্রাম্প যে সময়সীমা বা শর্ত দিয়েছেন, সে অনুযায়ী নয়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102