রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
আশীর্বাদ ও হুমকির দোলাচলে ভবিষ্যৎ; এআই কি তবে মানুষের মগজ গিলে খাচ্ছে? তীব্র তাপদাহে ১৫ জেলায় জনজীবন দুর্বিষহ ইরানে নিখোঁজ থাকা ক্রুকে উদ্ধার করল মার্কিন স্পেশাল ফোর্স ইরান থেকে ‘নাটকীয়ভাবে’ বের হলো মার্কিন পাইলট উদ্ধারকারী দল ইসলামে দান পরকালীন সওয়াব ও ইহকালীন সমৃদ্ধির সেতুবন্ধন ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রত্যাখ্যান করেছে ইরান রমজানের বাদ পড়া রোজা আদায়ের নিয়ম : জানুন ইসলামের বিধান পে-স্কেল ইস্যুতে প্রধানমন্ত্রীর সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠক আজ যুক্তরাষ্ট্রে কাসেম সোলেমানির স্বজনদের গ্রেপ্তার সারা দেশে হামের টিকা দেওয়ার তারিখ জানালেন স্বাস্থ্যমন্ত্রী

নিজ দেশেই ভুল করে বোমা ফেলল ইসরায়েল

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

ইসরায়েলি বিমানবাহিনীর হেলিকপ্টার ভুলবশত দেশটির উত্তরে একটি বোমা ফেলেছে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি বলে দাবি করেছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

শনিবার (৪ এপ্রিল) সংবাদ সংস্থা টাইমস অব ইসরায়েল-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি বিমানবাহিনীর একটি হেলিকপ্টার রাতের বেলা ভুল করে উত্তর ইসরায়েলের একটি খোলা এলাকায় একটি বোমা ফেলে। পরে বিষয়টি জানায় দেশটির সেনাবাহিনী।

আইডিএফ জানিয়েছে, ঘটনাটি ‘ভুলের কারণে’ ঘটেছে এবং বোমাটি নিরাপদে নিষ্ক্রিয় করার জন্য বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

সেনাবাহিনী আরও জানিয়েছে, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং ঘটনাটি তদন্তাধীন রয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102