শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন

প্রেম করার জন্য শিক্ষার্থীদের এক সপ্তাহ ছুটি

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

শিক্ষার্থীদের পড়াশোনার চাপ কমাতে অভিনব উদ্যোগ নিয়েছে চীনের কয়েকটি কলেজ। যেখানে সাধারণত কঠোর শিক্ষাব্যবস্থা ও ভালো ফলের প্রতিযোগিতায় শিক্ষার্থীরা ব্যস্ত থাকে, সেখানে এবার তাদের জন্য ঘোষণা করা হয়েছে এক সপ্তাহের বিশেষ ‘স্প্রিং ব্রেক’ বা বসন্তকালীন ছুটি।

তবে এই ছুটি শুধুমাত্র বিশ্রামের জন্য নয়- কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছে, তারা যেন এই সময়টায় প্রকৃতির সৌন্দর্য উপভোগ করে এবং মন খুলে প্রেম করে। কর্তৃপক্ষের ভাষায়, ‘ফুল দেখো এবং রোম্যান্স উপভোগ করো’-এটাই এবারের ছুটির মূল প্রতিপাদ্য।

জানা গেছে, সিচুয়ানের একটি ভোকেশনাল কলেজসহ আরও কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ১ এপ্রিল থেকে ৭ এপ্রিল পর্যন্ত এই বিশেষ ছুটি ঘোষণা করেছে।

এমন সিদ্ধান্তে অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন, কারণ আমাদের মতো সমাজে যেখানে পড়াশোনার সময় প্রেমকে প্রায়ই বাধা হিসেবে দেখা হয়, সেখানে এই উদ্যোগ সম্পূর্ণ ভিন্নধর্মী।

কলেজটির ডেপুটি ডিন জানান, শিক্ষার্থীদের মানসিক বিকাশের জন্য শুধুমাত্র বইয়ের জ্ঞান যথেষ্ট নয়। সঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে সময় কাটানো, প্রকৃতির কাছাকাছি থাকা এবং জীবনের প্রতি ভালোবাসা তৈরি করা- এসবই তাদের চিন্তাভাবনাকে আরও পরিণত করে। এতে শিক্ষার্থীদের মানসিক চাপ কমে এবং শেখার আগ্রহ ও সক্ষমতা বাড়ে।

বিশেষজ্ঞরাও বলছেন, এমন উদ্যোগ শিক্ষার্থীদের মানসিক সুস্থতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পড়াশোনার পাশাপাশি জীবনকে উপভোগ করার এই বার্তাই যেন দিতে চায় চীনের এই কলেজগুলো।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102