শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম :
অনৈতিক কর্মকাণ্ডের এক নীরব কেন্দ্র চন্দ্র মহল ইকো পার্ক, নেই প্রশাসনের নজরদারি লায়ন ড. শেখ ফরিদুল ইসলামের উদ্যোগে রামপালে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত জুমার দিনের যে সময়ে দোয়া কবুল হয় এপ্রিলে দুটি তীব্র তাপপ্রবাহসহ হতে পারে ঘূর্ণিঝড়ও বাসের চাকা ফেটে সেতুতে ধাক্কা, ৩ জনের মৃত্যু যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়তে প্রস্তুত ৭০ লাখ ইরানি দিল্লিতে ভারতের সেনাপ্রধানের সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের সাক্ষাৎ প্রযুক্তি ও উদ্ভাবন সহায়তা কেন্দ্র স্থাপনে ডিপিডিটির সঙ্গে বিউএফটির সমঝোতা স্মারক বাংলাদেশ-তুরস্ক চতুর্থ আর্মি স্টাফ টকস সম্পন্ন কিশোরগঞ্জে পাগলা কুকুরের কামড়ে আহত অর্ধশতাধিক

ইরান যুদ্ধের ইতি টানতে সৌদি যুবরাজকে ফোন করলেন ট্রাম্প

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

ইরান যুদ্ধ বন্ধ ও সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (১ এপ্রিল) তাদের ফোনালাপের বিষয়টি এক প্রতিবেদনে জানায় মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস।

সংশ্লিষ্ট সূত্র এক্সিওসকে বলেছেন ট্রাম্প সৌদির ক্রাউন প্রিন্সকে ‘সম্ভাব্য যুদ্ধবিরতি আলোচনা’ নিয়ে অবহিত করেছেন। এ ব্যাপারে জানতে হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করেছিল বার্তাসংস্থা আনাদোলু। কিন্তু তারা কোনো মন্ত্যব্য করেনি।

আনাদোলু বলেছে, পাকিস্তানের মাধ্যমে ইরানের সঙ্গে যোগাযোগ করেছে যুক্তরাষ্ট্র। তারা কিছু প্রস্তাব দিয়েছে। যার মধ্যে তেহরানের পারমাণবিক এবং ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম রয়েছে। এর পাশাপাশি হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তার বিষয়টিও উত্থাপন করেছে ওয়াশিংটন।

এদিকে, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার কথা প্রত্যাখ্যান করেছে। তেহরান বলেছে, মার্কিনিদের সঙ্গে মধ্যস্থতাকারীদের মাধ্যমে যোগাযোগ হয়েছে। কিন্তু এটি শুধুমাত্র ছোট বার্তা আদান-প্রদানেই সীমাবদ্ধ আছে।

যুক্তরাষ্ট্র ইরানকে যুদ্ধ বন্ধে যেসব প্রস্তাব দিয়েছে সেগুলোকে দেশটি ‘বাড়াবাড়ি এবং অবাস্তবসম্মত’ হিসেবে অভিহিত করেছে বলে জানিয়েছে আনাদোলু।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102