বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন

দ্বিতীয় প্রচেষ্টায় হরমুজ প্রণালি পার হলো চীনের দুই জাহাজ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

দ্বিতীয় প্রচেষ্টায় হরমুজ প্রণালি অতিক্রম করে পারস্য উপসাগর থেকে বেরিয়ে গেছে কনটেইনারবাহী চীনের দুটি জাহাজ। জাহাজ ট্র্যাকিং প্ল্যাটফর্ম ‘মেরিন ট্রাফিক’-এর তথ্য বলছে, , গত শুক্রবার (২৭ মার্চ) গন্তব্যের উদ্দেশে যাত্রা শুরু করার পর মাঝপথ থেকে ফিরে আসে জাহাজ দুটি। সোমবার (৩০ মার্চ) জাহাজ দুটি এ গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে একে অপরের খুব কাছাকাছি থেকে উন্মুক্ত সমুদ্রের দিকে পাড়ি জমিয়েছে।

মেরিন ট্রাফিকের মালিকানাধীন প্রতিষ্ঠান ‘কেপলার’-এর তথ্য বিশ্লেষক রেবেকা গার্ডেস বলেন, সোমবার দ্বিতীয় প্রচেষ্টায় জাহাজ দুটি সফলভাবে পারস্য উপসাগর পার হয়েছে। যুদ্ধ শুরুর পর ইরানি পতাকাবাহী জাহাজ বাদে এগুলোই প্রথম কোনো কনটেইনারবাহী জাহাজ যা এ অঞ্চল থেকে বের হতে পারল।’

বার্তা সংস্থা রয়টার্স রেবেকাকে উদ্ধৃত করে বলেছে, হরমুজ প্রণালি ছেড়ে জাহাজ দুটি ওমান উপসাগরের দিকে দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে।

ইরান বর্তমানে হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে রেখেছে। তবে যে দেশগুলোকে তারা ‘বন্ধুত্বপূর্ণ’ কিংবা ‘শত্রু নয়’ বলে মনে করে, তাদের অল্পকিছু জাহাজ যাতায়াতের অনুমতি দেওয়া হচ্ছে।

কসকো শিপিংয়ের বিশাল এ দুটি কনটেইনারবাহী জাহাজের পার হওয়া বেইজিং ও তেহরানের মধ্যে কূটনৈতিক সফলতার ইঙ্গিত দিচ্ছে। এর ফলে ইরান তাদের বন্ধু দেশের তালিকা আরও বড় করছে বলে ধারণা করা হচ্ছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102