বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম :
পাকিস্তান যেভাবে হোয়াইট হাউসের আস্থা অর্জন করল ভয়াবহ বন্যায় ডুবে যাচ্ছে দেশ, বড় মাপের বিদ্যুৎ বিপর্যয় সৌদি আরব ও ইরানের মধ্যে কেন এই শত্রুতা? টেলিকম মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ কোটি টাকায় বালুমহালের ইজারা, ছাত্রদল-বিএনপি নেতার টাকার উৎস নিয়ে প্রশ্ন ৩ মামলায় গ্রেপ্তার দেখানো হলো ডা. দীপু মনিকে, পক্ষে দাঁড়াননি কোনো আইনজীবী স্পেনের পর এবার যুক্তরাষ্ট্রকে সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল না ইতালি ভারতের মুর্শিদাবাদে মীর জাফরের ৩৪৬ বংশধরের ‘নাগরিকত্ব’ এখনো বাতিল ইসরায়েলের মৃত্যুদণ্ড আইন: ‘বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধি’ বলে আন্তর্জাতিক নিন্দা জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ আজ

সৌদি যুবরাজকে ‘অপমান’ করে যা বললেন ট্রাম্প

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ মার্চ, ২০২৬

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সৌদি-সমর্থিত একটি বিনিয়োগ ফোরামে বক্তব্য দেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তার নেতৃত্বে যুক্তরাষ্ট্র যে আবার এত শক্তিশালী দেশ হয়ে উঠবে তা সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান ভাবতে পারেননি। ট্রাম্প বলেন, ‘যুবরাজ বলেন, এটা দারুণ….এক বছর আগেও আপনারা একটি মৃত দেশ ছিলেন। এখন, আপনারা সত্যিকার অর্থে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশ।’

যুবরাজ সালমান একসময় তার সম্পর্কে ভুল মূল্যায়ন করেছিলেন বলেও মন্তব্য করেন ট্রাম্প। এ সময় তিনি সালমানকে কটাক্ষ করে বলেন, ‘এমন কিছু ঘটতে পারে, তা তিনি ভাবতেও পারেননি…তিনি ভাবতেও পারেননি, আমার কাছে তাকে মাথা নত করতে হবে…তিনি ভেবেছিলেন, আমি হয়তো অন্যান্য মার্কিন প্রেসিডেন্টের মতোই হব, যে হেরে যায়..কিন্তু এখন তাকে আমার সঙ্গে ভালো ব্যবহার করতে হয়।’

এমন কিছু ঘটতে পারে, তা তিনি ভাবতেও পারেননি…তিনি ভাবতেও পারেননি, আমার কাছে তাকে মাথা নত করতে হবে..তিনি ভেবেছিলেন, আমি হয়তো অন্যান্য মার্কিন প্রেসিডেন্টের মতোই হব, যে হেরে যায়..কিন্তু এখন তাকে আমার সঙ্গে ভালো ব্যবহার করতে হয়।

ডোনাল্ড ট্রাম্প

যদিও এ কথা বলার পর দ্রুত নিজের সুর পাল্টে ফেলেন ট্রাম্প। তিনি সৌদি যুবরাজের প্রশংসা করে তাকে ‘চমৎকার মানুষ’ এবং ‘যোদ্ধা’ বলেন। ট্রাম্প বলেন, যুবরাজের নেতৃত্ব নিয়ে সৌদি আরব অত্যন্ত গর্বিত হতে পারে।

ট্রাম্প সৌদি আরবের প্রশংসা করে বলেছেন, সৌদি আরব এবং অন্যান্য উপসাগরীয় দেশ যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে সমর্থন করেছে।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘সৌদি আরব লড়েছে, কাতার লড়েছে, সংযুক্ত আরব আমিরাত লড়েছে, বাহরাইন লড়েছে, কুয়েত লড়েছে.. তারা আমাদের সঙ্গে থেকেছে… তারা আমাদের সঙ্গে থেকেছে।’

সৌদি আরব লড়েছে, কাতার লড়েছে, সংযুক্ত আরব আমিরাত লড়েছে, বাহরাইন লড়েছে, কুয়েত লড়েছে.. তারা আমাদের সঙ্গে থেকেছে… তারা আমাদের সঙ্গে থেকেছে।

ডোনাল্ড ট্রাম্প

এমন এক সময়ে ট্রাম্প এ মন্তব্য করলেন, যখন ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ এক মাস পূর্ণ করেছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102