শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন

৫ দিনের রিমান্ডে নেপালের সাবেক প্রধানমন্ত্রী ওলি ও স্বরাষ্ট্রমন্ত্রী লেখক

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ মার্চ, ২০২৬

নেপালের সাবেক প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি ও স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখকের ৫ দিনের রিমান্ড মন্জুর করেছেন কাঠমান্ডুর জেলা আদালত। গত বছরের সেপ্টেম্বরে জেন-জি বিক্ষোভকারীদের ওপর চালানো প্রাণঘাতী দমন অভিযানে জড়িত থাকার অভিযোগে শনিবার (২৮ মার্চ) তাদের গ্রেপ্তার করা হয়।

রবিবার আদালতে তাদের ১০ দিনের রিমান্ড আবেদন করেন নেপালের অ্যাটর্নি জেনারেল। আবেদনের প্রেক্ষিতে বিচারক আনন্দ শ্রেষ্ঠ ৫ দিনের রিমান্ড মন্জুর করেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক স্বশরীরে আদালতে উপস্থিত ছিলেন। শারীরিক অসুস্থতার কারণে কে পি শর্মা ওলি ত্রিভূবন বিশ্ববিদ্যালয় হসপিটাল থেকে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন।

গত বছর নেপালে জেন-জিদের তুমুল বিক্ষোভের মুখে ৭৪ বছর বয়সি অলি পদত্যাগে বাধ্য হন, তার সরকারের পতন হয়। ওই আন্দোলনের পর ৫ মার্চ অনুষ্ঠিত প্রথম নির্বাচনে বালেন্দ্র শাহর নেতৃত্বাধীন ‘রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি’ (আরএসপি) নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়। প্রধানমন্ত্রী হিসেবে বালেন্দ্র শাহ দ্বায়িত্ব গ্রহণের একদিনের মাথায় ওলি ও লেখককে গ্রেপ্তার করা হয়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102