রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
আশীর্বাদ ও হুমকির দোলাচলে ভবিষ্যৎ; এআই কি তবে মানুষের মগজ গিলে খাচ্ছে? তীব্র তাপদাহে ১৫ জেলায় জনজীবন দুর্বিষহ ইরানে নিখোঁজ থাকা ক্রুকে উদ্ধার করল মার্কিন স্পেশাল ফোর্স ইরান থেকে ‘নাটকীয়ভাবে’ বের হলো মার্কিন পাইলট উদ্ধারকারী দল ইসলামে দান পরকালীন সওয়াব ও ইহকালীন সমৃদ্ধির সেতুবন্ধন ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রত্যাখ্যান করেছে ইরান রমজানের বাদ পড়া রোজা আদায়ের নিয়ম : জানুন ইসলামের বিধান পে-স্কেল ইস্যুতে প্রধানমন্ত্রীর সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠক আজ যুক্তরাষ্ট্রে কাসেম সোলেমানির স্বজনদের গ্রেপ্তার সারা দেশে হামের টিকা দেওয়ার তারিখ জানালেন স্বাস্থ্যমন্ত্রী

দুবাইয়ে ৫০০ মার্কিন সেনার ওপর ভয়াবহ হামলার দাবি ইরানের

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ মার্চ, ২০২৬

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ৫০০ মার্কিন সেনাকে লক্ষ্য করে ভয়াবহ এক হামলা চালানোর দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) । দেশটির খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের এক বার্তায় বলা হয়, এই হামলায় মার্কিন সেনাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এতে হতাহতের সংখ্যা নিয়ে কোনও তথ্য দেয়া হয়নি।

শনিবার (২৮ মার্চ) সদর দপ্তরের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম জোলফাকারি বলেন, ‘শক্তিশালী হামলার’ মুখে মার্কিন বাহিনী তাদের ঘাঁটি ত্যাগ করে বাইরে দুটি স্থানে আশ্রয় নিয়েছে। এর মধ্যে প্রথম আশ্রয়স্থলটি দুবাইয়ে অবস্থিত, যেখানে ৪০০-র বেশি সেনা সদস্য অবস্থান করছিলেন। আর দ্বিতীয় স্থানটিতে ১০০-র বেশি সদস্য ছিলেন।

উভয় স্থানেই ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্স ও নৌবাহিনী ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। মুখপাত্র জানান, এই হামলায় ‘অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। হামলার পর কয়েক ঘণ্টা ধরে অ্যাম্বুলেন্সে করে মার্কিন সেনা ও কমান্ডারদের সরিয়ে নেয়া হয় বলেও দাবি করেন তিনি।

বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মার্কিন সামরিক কমান্ডারদের সতর্ক করে জানানো হচ্ছে, এই অঞ্চল ‘মার্কিন সেনাদের কবরস্থানে’ পরিণত হবে। আত্মসমর্পণই এখন তাদের সামনে একমাত্র বিকল্প।

এ ছাড়া পারস্য উপসাগরের জলসীমায় আইআরজিসি অন্তত ছয়টি মার্কিন কৌশলগত নৌযানকে লক্ষ্যবস্তু করেছে বলেও এই বার্তায় জানানো হয়। এসব হামলায় বহু মার্কিন সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ইরান। এক্ষেত্রেও হতাহতের সংখ্যা নিয়ে নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102