সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন

১০ দিন পর ভোমরা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ মার্চ, ২০২৬

টানা ১০ দিন বন্ধ থাকার পর সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম আবারও শুরু হয়েছে।

শনিবার (২৮ মার্চ) থেকে এ কার্যক্রম পুনরায় চালু হওয়ায় বন্দরে ফিরে এসেছে কর্মচাঞ্চল্য।

ভোমরা সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুসা জানান, ঈদুল ফিতরের ছুটির কারণে ১০ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকার পর শনিবার থেকে আবারও পণ্যবাহী ট্রাক চলাচল শুরু হয়েছে।ভোমরা কাস্টমস কমিশনার মুশফিকুর রহমান জানান, ১০ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও কাস্টমস হাউস পুরোপুরি বন্ধ ছিল না। এ সময় দাপ্তরিক কার্যক্রম স্বাভাবিকভাবেই চলেছে।

প্রসঙ্গত, ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন ও ভারতের ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার কার্গো অ্যাসোসিয়েশনের যৌথ সিদ্ধান্তে ১৮ থেকে ২৭ মার্চ পর্যন্ত আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। তবে এ সময় পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102