বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম :
মধ্যপ্রাচ্যের যুদ্ধবিরতি: চীনের ক্রমবর্ধমান প্রভাব ও বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ উচ্ছেদের তালিকায় ৯৫ শতাংশই মুসলিম, নন্দীগ্রামে সাম্প্রদায়িক বৈষম্যের ভয়াবহ চিত্র এ বছর মার্কিন নাগরিকদের হজে না যাওয়ার পরামর্শ দূতাবাসের পহেলা বৈশাখে পান্তা-ইলিশ : লোকজ ঐতিহ্য নাকি শহুরে প্রথা? সুস্থ জীবনের মূলমন্ত্র নিয়মিত ব্যায়াম গরু বলে ঘোড়ার মাংস বিক্রি, জবাই করা ১৪ ঘোড়া উদ্ধার ইসরায়েল হামলা চালালেও যুদ্ধবিরতিতে রাজি হিজবুল্লাহ যুদ্ধে যুক্তরাষ্ট্র–ইসরায়েল ‘শোচনীয় পরাজয়’ বরণ করেছে : রাশিয়া ১৬৫ কোটি ৭৬ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ : বিজিবি হাতিরঝিলে বাসা থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভারত থেকে এলো ৫ হাজার টন ডিজেল

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ মার্চ, ২০২৬

সারা দেশে জ্বালানি তেলের সংকট মুহূর্তে দিনাজপুরের পার্বতীপুরে এসে পৌঁছেছে ৫ হাজার টন ডিজেল।

শুক্রবার (২৭ মার্চ) সকালে পাইপলাইনের মাধ্যমে এ তেল আনার কার্যক্রম শেষ হয়। সে সঙ্গে জ্বালানি সরবরাহের জন্য ছুটির দিন শুক্রবারেও ডিপো খোলা রাখা হয়েছে। আগামীকাল শনিবার আরও ৭ হাজার টন ডিজেল আসবে বলেও জানা গেছে।

এর আগে গত মঙ্গলবার (২৪ মার্চ) দপুর ১২টার দিকে ভারতের আসামে অবস্থিত নুমালিগড় রিফাইনারি কেন্দ্র থেকে পাইপলাইনের মাধ্যমে দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত রেলহেড অয়েল ডিপোতে ৫৭ লাখ লিটার বা ৫ হাজার টন ডিজেল সরবরাহ কার্যক্রম শুরু করা হয়। এর প্রায় ৬০ ঘণ্টা পর আজ শুক্রবার সকাল ৬টার দিকে পার্বতীপুরে অবস্থিত ইন্ডিয়া-বাংলাদেশ পাইপলাইন প্রকল্পের রিসিপ্ট টার্মিনালে সম্পূর্ণ ডিজেল এসে পৌঁছে। পরে সকাল সাড়ে ৮টার দিকে রিসিপ্ট টার্মিনাল থেকে জ্বালানি রেলহেড অয়েল ডিপোর পদ্মা, মেঘনা ও যমুনা তিন কোম্পানিতে পাম্পগুলোতে সরবরাহের লক্ষ্যে সরবরাহ করা হয়েছে।

এ বিষয়ে পার্বতীপুর রেলহেড অয়েল ডিপো ইনচার্জ মো. আহসান হাবিব জানান, শুক্রবার ৫ হাজার টন ডিজেল আসার মাধ্যমে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে আসা জ্বালানির তৃতীয় চালান সম্পন্ন হয়েছে। ভারত থেকে তেল আনার ক্ষেত্রে ৪৮ থেকে প্রায় ৭২ ঘণ্টা পর্যন্ত সময় লাগে। তিন ধাপে ডিপোতে এ বছর এখন পর্যন্ত আনা হয়েছে ১৫ হাজার টন ডিজেল। সেই সঙ্গে আগামীকাল শনিবার (২৮ মার্চ) আরও ৭ হাজার টন ডিজেল আসবে বলেও জানিয়েছেন তিনি।

কৃষিনির্ভর উত্তরাঞ্চলের আট জেলার চাষাবাদের কাজে জ্বালানি সরবরাহ নিশ্চিতের পাশাপাশি ডিজেল চালিত যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে পাইপলাইনের মাধ্যমে ডিজেল সরবরাহের পরিকল্পনা নেয় সরকার। পরে ২০১৭ সালের ২২ অক্টোবর ভারতের সঙ্গে ১৫ বছর মেয়াদি চুক্তি সম্পন্ন হয়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102