সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

মুক্তিযোদ্ধাদের সম্মান নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের নৈতিক দায়িত্ব : কায়কোবাদ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

মুক্তিযোদ্ধাদের ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। তিনি বলেন, তাদের যথাযথ সম্মান নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের নৈতিক দায়িত্ব। বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কুমিল্লার মুরাদনগরে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ উপলক্ষে বেলা ১২টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে নবনির্মিত উপজেলা পরিষদের মুক্তিযোদ্ধা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় তিনি আরও বলেন, ‘তাদের আত্মত্যাগের কারণেই আজ আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি, যার কারণে আজ আমি এমপি-মন্ত্রী হতে পেরেছি। শুধু দিবসে নয়, তাদের প্রতিটি মুহূর্তে সম্মান দিতে হবে।’

তিনি সরকারি কর্মকর্তাদের উদ্দেশে বলেন, তারা যখন কোনো প্রয়োজনে অফিসে আসবেন, তাদের যথাযথ সম্মান ও প্রাধান্য দিতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এ. বি. এম. সারোয়ার রাব্বীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

সমাজসেবা কর্মকর্তা বরুণ চন্দ্র দে-এর সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত বীর মুক্তিযোদ্ধারা মহান মুক্তিযুদ্ধকালীন তাদের বীরত্বপূর্ণ দুঃসাহসিক অভিযানের বর্ণনাসহ বিভিন্ন স্মৃতিচারণ করেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102