বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন

ট্রাম্পের দাবিকে ‘ভুয়া খবর’ বলে উড়িয়ে দিল ইরান

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

ইরান-ইসরায়েলের চলমান উত্তেজনার মাঝে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলোচনার দাবিকে সরাসরি নাকচ করে দিয়েছে ইরান।

সোমবার (২৩ মার্চ) ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের সমঝোতা বা শান্তি আলোচনা হয়নি।

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এক সোশ্যাল মিডিয়া বার্তায় ট্রাম্পের বক্তব্যের তীব্র সমালোচনা করে বলেন, যুক্তরাষ্ট্রের সাথে কোনো আলোচনা অনুষ্ঠিত হয়নি। মূলত আর্থিক ও তেলের বাজার নিয়ন্ত্রণ করতে এবং নিজেদের তৈরি করা সংকটের চোরাবালি থেকে বিশ্ববাসীর নজর ঘোরাতেই এই ধরণের ভুয়া খবর ছড়ানো হচ্ছে।

এর আগে, সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রাথমিক পর্যায়ের শান্তি আলোচনা শুরু হয়েছে এবং আগামী পাঁচ দিনের মধ্যে একটি বড় ধরনের চুক্তিতে পৌঁছানো সম্ভব হতে পারে।

ট্রাম্প গত ২১ মার্চ হুমকি দিয়ে জানান, ইরান যদি আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালী’ পুনরায় খুলে না দেয়, তবে দেশটির বিদ্যুৎ কেন্দ্রগুলোতে ভয়াবহ হামলা চালানো হবে।

তবে সোমবার তিনি জানান, ইরানের নীতিনির্ধারণী পর্যায়ের অজ্ঞাত কর্মকর্তাদের সাথে ‘খুবই জোরালো’ আলোচনা চলায় তিনি আপাতত পাঁচ দিনের জন্য হামলা স্থগিত রাখছেন।

এদিকে তেহরান বলছে আলোচনার কোনো পরিবেশ বর্তমানে নেই। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অঞ্চলের বেশ কিছু দেশ মধ্যস্থতার চেষ্টা করলেও তারা তাদের নীতিতে অটল।

মন্ত্রণালয় এক বিবৃতিতে সতর্ক করে বলেছে, ইরানের কোনো জ্বালানি অবকাঠামো বা গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালানো হলে তার পরিণতি হবে ভয়াবহ। সেক্ষেত্রে ইরানি সশস্ত্র বাহিনী তাৎক্ষণিক, কার্যকর এবং চূড়ান্ত পাল্টা জবাব দেবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102