বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন

আহত সেনাদের মোটরসাইকেলে নিয়ে ছুটছেন স্থানীয়রা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

কলম্বিয়ার আমাজন অঞ্চলে উড্ডয়নের কিছুক্ষণ পরই ১২৫ জন আরোহী নিয়ে বিধ্বস্ত হয়েছে দেশটির বিমান বাহিনীর একটি হারকিউলিস বিমান। এই ভয়াবহ দুর্ঘটনায় অন্তত ৬৬ জন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন দেশটির সশস্ত্র বাহিনী প্রধান। নিহতদের অধিকাংশিই দেশটির তরুণ সেনাসদস্য।

জানা যায়, দক্ষিণ কলম্বিয়ার পেরু সীমান্তবর্তী একটি বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই দুর্ঘটনার কবলে পড়ে লকেড মার্টিন সি-১৩০ মডেলের বিমানটি।

স্থানীয় সংবাদমাধ্যম ‘ব্লু রেডিও’র তথ্যমতে, একটি ব্যস্ত শহর থেকে মাত্র দুই মাইল দূরে ঘন রেইনফরেস্টে আছড়ে পড়ে এটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, স্থানীয় বাসিন্দারা নিজেদের মোটরসাইকেলে করে আহত সেনাদের উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন।

এই মর্মান্তিক দুর্ঘটনার পর কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এক বার্তায় এই ঘটনার জন্য সামরিক খাতের আধুনিকায়নে বাধা দানকারীদের কড়া সমালোচনা করেন।

তিনি বলেন, সামরিক বাহিনীর মানোন্নয়নে কোনো প্রকার বিলম্ব আর সহ্য করা হবে না।

প্রেসিডেন্ট আরও বলেন, আমাদের তরুণদের জীবন এখন ঝুঁকির মুখে। যদি কোনো বেসামরিক বা সামরিক কর্মকর্তা এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে না পারেন, তবে তাদের অবিলম্বে পদ থেকে সরিয়ে দেওয়া হবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102