বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন

ইরান সমর্থনে পদত্যাগ করলেন মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ মার্চ, ২০২৬

ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র–ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টারটেররিজম সেন্টারের প্রধান জোসেফ কেন্ট।

মঙ্গলবার (১৭ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

পোস্টে ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ করে কেন্ট লিখেছেন, ইরান আমাদের দেশের জন্য কোনো আসন্ন হুমকি সৃষ্টি করেনি। বিবেকের তাড়নায় আমি ইরানে চলমান যুদ্ধকে সমর্থন করতে পারি না। এটি স্পষ্ট যে ইসরায়েল ও তাদের শক্তিশালী লবির চাপে আমরা এই যুদ্ধে জড়িয়েছি।

এদিকে, কিছু বিশেষজ্ঞের মতে, বর্তমান আইনি কাঠামো অনুযায়ী যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরু করতে হলে একটি ‘আসন্ন হুমকি’র উপস্থিতি থাকা প্রয়োজন।

ঘটনাটি নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি হোয়াইট হাউস। ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্সের কার্যালয় থেকেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

কেন্টের আকস্মিক পদত্যাগে বিস্ময় প্রকাশ করেছেন গোয়েন্দা কর্মকর্তারা। তিনি ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স তুলসি গ্যাবার্ডে ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।

উল্লেখ্য, ইরান সংঘাত শুরু হওয়ার পর থেকে তুলসি গ্যাবার্ড নিজেকে অনেকটাই আড়ালে রেখেছেন। তিনি এখন পর্যন্ত কোনো প্রকাশ্য বিবৃতি দেননি। চলতি মাসের শুরুতে ইরানের সঙ্গে সংঘাতে নিহত মার্কিন সৈন্যদের মরদেহ গ্রহণ অনুষ্ঠানে সর্বশেষ তাকে জনসমক্ষে দেখা যায়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102