সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

গর্ভবতী নারীসহ ১৩ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬

ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় ১৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই শিশু, এক গর্ভবতী নারী ও নয়জন পুলিশ সদস্য রয়েছেন।

স্থানীয় সময় রোববার (১৫ মার্চ) গাজার মধ্যাঞ্চলের নুসেইরাত শরণার্থী শিবিরে একটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলা হলে চারজন নিহত হন। নিহতদের মধ্যে এক দম্পতি ও তাদের ১০ বছর বয়সি ছেলে রয়েছে বলে জানিয়েছে আল-আকসা হাসপাতাল।

হাসপাতাল সূত্র জানায়, নিহত ওই নারী যমজ সন্তানের গর্ভবতী ছিলেন। এ ছাড়া হামলায় নিহত আরেকজন ১৫ বছর বয়সি প্রতিবেশী কিশোরের মরদেহ নুসেইরাতের আল-আওদা হাসপাতালে নেওয়া হয়।

গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গাজার মধ্যাঞ্চলীয় শহর আজ-জাওয়াইদার প্রবেশমুখে ফিলাডেলফি করিডোরে একটি পুলিশ যানবাহন লক্ষ্য করে হামলা চালানো হয়। এ ঘটনায় কর্নেল ইয়াদ আবু ইউসুফসহ নয়জন পুলিশ কর্মকর্তা নিহত হন।

গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই হামলাকে ‘জঘন্য অপরাধ’ আখ্যা দিয়ে জানায়, নিহত পুলিশ সদস্যরা রমজান মাসে বাজার তদারকি ও আইনশৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব পালন করছিলেন। তবে হামলার বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির মধ্যে ফিলিস্তিনিদের প্রাণহানির ঘটনা অব্যাহত রয়েছে। গত বছরের ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকরের পর অন্তত ৬৫০ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102