সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন

যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে মার্কিন বিমানসেনার মৃত্যু, যুদ্ধ বন্ধের আকুতি পরিবারের

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬

ইরাকে সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ওহাইও অঙ্গরাজ্যের এক মার্কিন সেনা নিহতের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে তার পরিবার। নিহতের স্বজনরা মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে চলমান সংঘাতকে ‘অনভিপ্রেত’ আখ্যা দিয়ে অনতিবিলম্বে যুদ্ধ বন্ধের আকুতি জানায়। খবর দ্য গার্ডিয়ানের।

১২ মার্চ ইরাকে মার্কিন বিমানবাহিনীর একটি উড়োজাহাজ (কেসি-১৩৫ মডেলের রিফুয়েলিং এয়ারক্রাফট) বিধ্বস্ত হয়। এতে প্রাণ হারান ২৮ বছর বয়সি মার্কিন এয়ারফোর্সের সদস্য টেক সার্জেন্ট টাইলার এইচ সিমন্স। তার এই মৃত্যুর মধ্য দিয়ে ইরান সংশ্লিষ্ট বর্তমান সংঘাতে নিহত মার্কিন সেনার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩-তে।

মার্কিন সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে টাইলারের চাচাতো ভাই স্টিফান ডগলাস আক্ষেপ করে বলেন, এই মৃত্যু রোধ করা যেত। আমাদের এই যুদ্ধে জড়ানোর কোনো প্রয়োজনই ছিল না। এটি সম্পূর্ণ অনভিপ্রেত একটি সংঘাত, যার চড়া মূল্য আজ আমাদের দিতে হলো।

সিমন্সের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তার পরিবার বর্তমান যুদ্ধনীতির আমূল পরিবর্তনের দাবি তুলেছে। তারা মনে করেন, ওয়াশিংটনের ভুল সিদ্ধান্তের বলি হতে হচ্ছে তরুণ সেনাদের। শোকসন্তপ্ত এই পরিবারটি এখন মার্কিন প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে, যেন আর কোনো মা-বাবার বুক খালি হওয়ার আগেই এই যুদ্ধের ইতি টানা হয়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102