রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন

ইরাকে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন তেলের ট্যাংকারে হামলা, ভারতীয় ক্রু নিহত

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

ইরাকের বসরা উপকূলের কাছে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন একটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনায় একজন ভারতীয় ক্রু সদস্য নিহত হয়েছেন।

বুধবার (১১ মার্চ) বাগদাদে অবস্থিত ভারতীয় দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দূতাবাস জানায়, মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী ‘সেফ সি বিষ্ণু’ নামের ওই জাহাজটিতে আরও ১৫ জন ভারতীয় ক্রু সদস্য ছিলেন। হামলার পর তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

দূতাবাস আরও জানায়, উদ্ধার হওয়া ভারতীয় নাবিকদের সঙ্গে এবং ইরাকি কর্তৃপক্ষের সঙ্গে তারা নিয়মিত যোগাযোগ রাখছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102