রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন

এবার লেবানন দখলে নেওয়ার হুমকি দিল ইসরায়েল

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

লেবানন থেকে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর হামলা অব্যাহত থাকলে দেশটির ভূখণ্ড দখল করে নেওয়ার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ।

তিনি বলেছেন, লেবানন সরকার যদি হিজবুল্লাহকে ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালানো থেকে বিরত রাখতে ব্যর্থ হয়, তাহলে ইসরায়েলি সামরিক বাহিনী লেবাননের ভেতরে অভিযান চালিয়ে ওই ভূখণ্ড দখল করে নিতে পারে।

ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েলের বরাতে জানা যায়, গতকাল হিজবুল্লাহ ইসরায়েল লক্ষ্য করে তীব্র হামলা চালিয়েছে। এর পরিপ্রেক্ষিতে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী।

ইসরায়েল কাৎজ বলেন, তিনি এরই মধ্যে লেবাননের প্রেসিডেন্টকে চূড়ান্ত সতর্কবার্তা দিয়েছেন। লেবানন সরকার যদি নিজেদের ভূখণ্ডে নিয়ন্ত্রণ বজায় রাখতে না পারে এবং হিজবুল্লাহকে হামলা থেকে নিবৃত্ত করতে ব্যর্থ হয়, তাহলে ইসরায়েল লেবাননের ভূখণ্ডে সামরিক অভিযান চালাতে বাধ্য হবে।

তিনি আরও বলেন, প্রয়োজন হলে ওই ভূখণ্ড দখল করে ইসরায়েলের সঙ্গে যুক্ত করা হতে পারে।

এদিকে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিশ্লেষকদের মতে, হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে সংঘাত বাড়তে থাকলে পুরো অঞ্চলেই বড় ধরনের অস্থিরতা তৈরি হতে পারে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102