রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন

রামপাল–মংলা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রতিমন্ত্রী ড. ফরিদুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬

রাজধানীর বনানীতে সৌজন্য সাক্ষাতে রামপাল–মংলা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রতিমন্ত্রী ড. ফরিদুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

বৃহস্পতিবার (বিকাল ৪টা) বনানীর লায়ন ফরিদের নিজস্ব কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

এ সময় রামপাল–মংলা অ্যাসোসিয়েশনের সভাপতি মারুফ বিল্লাহ ও সাধারণ সম্পাদক এস এম নুরুল আমিন প্রতিমন্ত্রী ড. ফরিদুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করে তাকে ফুলেল শুভেচ্ছা জানান এবং সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানান।

সাক্ষাৎকালে তারা রামপাল ও মংলা অঞ্চলের উন্নয়ন, সামাজিক কার্যক্রম এবং স্থানীয় জনগণের কল্যাণে অ্যাসোসিয়েশনের বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা করেন। প্রতিমন্ত্রী ড. ফরিদুল ইসলাম সংগঠনের নেতৃবৃন্দের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের কল্যাণে এ ধরনের সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি রামপাল–মংলা অঞ্চলের উন্নয়ন ও সম্ভাবনা নিয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি তুলে ধরে বলেন, সমন্বিত উদ্যোগের মাধ্যমে এলাকার শিক্ষা, সামাজিক উন্নয়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ড আরও এগিয়ে নেওয়া সম্ভব।

এ সময় উপস্থিত নেতৃবৃন্দ ভবিষ্যতেও রামপাল–মংলা এলাকার উন্নয়ন ও সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডে একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাৎ শেষে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102