রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

সিরাজগঞ্জ জেলা পুলিশের ১৫ কর্মকর্তার রদবদল

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬

সিরাজগঞ্জ জেলার বিভিন্ন থানা ও পুলিশ অফিসে কর্মরত ১৫ পুলিশ পরিদর্শককে জেলার অভ্যন্তরে একযোগে বিভিন্ন স্থানে বদলি করা হয়েছে।

গত ৫ মার্চ সিরাজগঞ্জের পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু এ আদেশ জারি করলেও বিষয়টি রোববার (৮ মার্চ) জানাজানি হয়।

জানা যায়, জাতীয় সংসদ নির্বাচনের পর প্রশাসনিক কার্যক্রমের অংশ হিসেবে জেলা পুলিশে এ ধরনের বদলির আদেশ দেওয়া হয়। ইতোমধ্যে বদলি হওয়া কর্মকর্তারা নিজ নিজ কর্মস্থলে যোগদান করেছেন।

আদেশ অনুযায়ী চৌহালী থানার ওসি মতিউর রহমানকে সিরাজগঞ্জ ওআর হেডকোয়ার্টার্সের পরিদর্শক, কামারখন্দ থানার ওসি শাহীন আকন্দকে রায়গঞ্জ সার্কেল অফিসের পরিদর্শক, সিরাজগঞ্জ ওআর হেডকোয়ার্টার্সের পরিদর্শক আনোয়ার হোসেনকে সিরাজগঞ্জ সদর সার্কেল অফিসের পরিদর্শক, সিরাজগঞ্জ ওআর হেডকোয়ার্টার্সের পরিদর্শক মোশাররফ হোসেনকে চৌহালী থানার ওসি, বেলকুচি থানার ওসি শেখ ফরিদ উদ্দিনকে পুলিশ অফিসের পরিদর্শক (ক্রাইম অ্যান্ড অপস), সিরাজগঞ্জ ডিবির পরিদর্শক রাকিবুল হাসানকে সিরাজগঞ্জ সদর থানার ওসি, সিরাজগঞ্জ সদর থানার ওসি শহিদুল ইসলামকে বেলকুচি সার্কেল অফিসের পরিদর্শক, সিরাজগঞ্জ ডিএসবির পরিদর্শক (ডিআইও-১) মোক্তারুজ্জামানকে উল্লাপাড়া মডেল থানার ওসি, সিরাজগঞ্জ সদর কোর্টের পরিদর্শক হাসমত আলীকে কামারখন্দ থানার ওসি, উল্লাপাড়া মডেল থানার ওসি সাকিউল আযমকে সলঙ্গা থানার ওসি, রায়গঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়াকে সিরাজগঞ্জ ডিবি পুলিশের পরিদর্শক, সলঙ্গা থানার ওসি ইমাম জাফরকে বেলকুচি থানার ওসি, সদর থানার পরিদর্শক (তদন্ত) আহসানুজ্জামানকে রায়গঞ্জ থানার ওসি, সিরাজগঞ্জ ওআর হেডকোয়ার্টার্সের পরিদর্শক আবু বকর মাতুব্বরকে সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) এবং পুলিশ অফিসের পরিদর্শক মোহাম্মদ শাহ আলম মোল্লাকে (ক্রাইম অ্যান্ড অপস) তাড়াশ থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে বদলি করা হয়েছে।

এ বিষয়ে সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) হাফিজুর রহমান রোববার সন্ধ্যায় বলেন, ‘নিয়মিত বদলির অংশ হিসেবে উল্লিখিত ১৫ পুলিশ কর্মকর্তাকে জেলার অভ্যন্তরে বদলি বা পদায়নের জন্য পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু নির্দেশ দিয়েছেন। ইতোমধ্যে তারা নিজ নিজ কর্মস্থলে যোগদান করেছেন।’

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102