রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন

লক্ষ্মীপুরে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত আটক

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ৭ মার্চ, ২০২৬

লক্ষ্মীপুরে তিন ডাকাতকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশে তৈরি একটি এলজি বন্দুক ও পাঁচ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

শনিবার (৭ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী। এর আগে শুক্রবার (৬ মার্চ) রাতে সদর উপজেলার মান্দারী বাজার থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—নোয়াখালীর চাটখিল উপজেলার পাঁচঘরিয়া গ্রামের মৃত সাহাব উদ্দিনের ছেলে বেলাল হোসেন (৪৮), লক্ষ্মীপুর সদর উপজেলার পূর্ব চর মনসা গ্রামের নুরুল ইসলামের ছেলে মো. আরিফ (৩৬) এবং পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের রাজিবপুর গ্রামের নুর হোসেনের ছেলে মো. ফাহিম (২১)।

অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, চন্দ্রগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মান্দারী বাজার ব্রিজের পাশে মাছ বাজারের সামনে পাকা সড়কে একটি সিএনজি থেকে তিন ডাকাতকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102