সোমবার, ০৪ মে ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম :
পশ্চিমবঙ্গে বিজেপি ১৯৫ আসনে, তৃণমূল ৯২ আসনে এগিয়ে সংসদের প্রথম অধিবেশন ‘ব্যর্থ’ : নাহিদ ইসলাম জামায়াত নেতাদের সঙ্গে তুরস্কের হুদাপার প্রতিনিধিদলের সাক্ষাৎ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে বিএনপির সংরক্ষিত আসনের এমপিদের শ্রদ্ধা ভারতে পৈশাচিকতার চরম সীমা! ৪ বছরের শিশুকে ধর্ষণ, পাথর দিয়ে থেঁতলে খুন মায়ের একমাত্র অবলম্বন কেড়ে নিল ঘাতকরা দিল্লিতে মুসলিম কিশোরকে কুপিয়ে হত্যা চ্যাটবটের মায়াজালে মানসিক স্বাস্থ্য ঝুঁকিতে ব্যবহারকারীরা গভর্নমেন্ট সিকিউরিটিজের প্রাইমারি ডিলার হিসেবে নিয়োগ পেল ব্র্যাক ব্যাংক পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত প্রধান শিক্ষক রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ১০, ট্যাঙ্কার ও টার্মিনালে পাল্টা হামলা কিয়েভের

দুইটি মার্কিন যুদ্ধবিমান এফ-১৫ ভূপাতিত করার দাবি ইরানের

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ঘোষণা করেছে, তারা দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইরানে একটি মার্কিন যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে।

আইআরজিসি জানিয়েছে, গতকাল বুধবার ভোরে আইআরজিসি এরোস্পেস ফোর্সের নতুন বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে একটি দুই আসনবিশিষ্ট, বহুমুখী স্ট্রাইক ফাইটার এফ-১৫ই স্ট্রাইক ঈগল লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে এবং ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সীমান্তে বিধ্বস্ত হয়েছে।

২৮ ফেব্রুয়ারি ইসলামিক বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলি খামেনির হত্যার পর মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে। এই অভিযানে সামরিক ও বেসামরিক এলাকা লক্ষ্য করে ব্যাপক হামলা চালানো হয়েছে, যার ফলে উল্লেখযোগ্য হতাহত ও ক্ষয়ক্ষতি হয়েছে।

ইরানের সশস্ত্র বাহিনীও প্রতিশোধমূলক হামলা চালিয়ে দখলকৃত অঞ্চল ও আঞ্চলিক দেশগুলিতে মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুকে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মাধ্যমে আক্রমণ করেছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমের বরাতে আইআরজিসির পক্ষ থেকে জানানো হয়েছে- দুই আসনবিশিষ্ট ওই যুদ্ধবিমানকে ‘টার্গেট করে ভূপাতিত করা হয়েছে’। তবে ঘটনাটি ঠিক কখন ঘটেছে তা উল্লেখ করা হয়নি।

অন্যদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এই দাবিকে অস্বীকার করেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক এক্সপোস্টে জানিয়েছে, বুধবার ভোরে ইরানে একটি মার্কিন এফ-১৫ই বিধ্বস্ত হওয়ার বিষয়ে সামাজিক মাধ্যমে ছড়ানো গুজব ভিত্তিহীন ও অসত্য।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102