রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন

কুয়েতে নিহত ষষ্ঠ মার্কিন সেনার পরিচয় প্রকাশ করল পেন্টাগন

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

কুয়েতে হামলায় নিহত ষষ্ঠ মার্কিন সেনার নাম–পরিচয় প্রকাশ করল যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। নিহত এই সেনার নাম রবার্ট এম মারজান (৫৪)। চিফ ওয়ারেন্ট অফিসার–৩ পদমর্যাদার এই কর্মকর্তা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাসিন্দা।

পেন্টাগনের বিবৃতিতে বলা হয়, মারজান ১ মার্চ কুয়েতের পোর্ট শুয়াইবা এলাকায় ঘটনাস্থলে ছিলেন। সেখানে নিহত ষষ্ঠ মার্কিন সেনা তিনিই বলে মনে করা হচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, মারজানের পরিচয় চূড়ান্তভাবে নিশ্চিত করতে মেডিকেল পরীক্ষা হবে।

এখনো মারজানের কোনো ছবি প্রকাশ করেনি পেন্টাগন।

গত রোববার পোর্ট শুয়াইবার মার্কিন কমান্ড সেন্টারে একটি ড্রোন আঘাত হানে। এ হামলায় ছয় মার্কিন সেনা নিহত হন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102