রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

ইরানের পাল্টা হামলায় হুমকির মুখে কাতার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ৪ মার্চ, ২০২৬

ইরান-ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত হয়ে উঠেছে গোটা মধ্যপ্রাচ্য। ইরানবিরোধী সামরিক অভিযানের প্রথম চার দিনে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রায় ২০০ কোটি (২ বিলিয়ন) ডলারের সামরিক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়েছে কাতার।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানবিরোধী সামরিক অভিযানের প্রথম চার দিনে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রায় ২০০ কোটি (২ বিলিয়ন) ডলারের সামরিক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে সবচেয়ে বড় ক্ষতির ঘটনা ঘটেছে কাতারের আল উদেইদ বিমানঘাঁটিতে।

এতে বলা হয়েছে, সেখানে স্থাপিত যুক্তরাষ্ট্রের একটি দূরপাল্লার আগাম সতর্কতামূলক রাডার ব্যবস্থা ক্ষেপণাস্ত্র হামলায় আঘাতপ্রাপ্ত হয়। এই রাডারের আনুমানিক মূল্য প্রায় ১১০ কোটি ডলার। কাতার কর্তৃপক্ষ রাডারটিতে আঘাত ও ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত করেছে। এ ছাড়া কুয়েতে এক ‘মিত্রসুলভ গোলাবর্ষণ’ ঘটনার মধ্যে তিনটি মার্কিন যুদ্ধবিমান ধ্বংস হয়।

আনাদোলু জানিয়েছে, কুয়েতের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ভুলবশত গুলিতে এই ঘটনা ঘটে বলে জানানো হয়েছে। ছয়জন ক্রু সদস্য প্রাণে বেঁচে গেলেও বিমানগুলো সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। এগুলোর প্রতিস্থাপনমূল্য ধরা হয়েছে প্রায় ২৮ কোটি ২০ লাখ ডলার।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102