রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

বেঁচে আছেন খামেনির ছেলে মোজতাবা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ৪ মার্চ, ২০২৬

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় ছেলে মোজতাবা খামেনি বেঁচে আছেন। তাঁকে খামেনির সম্ভাব্য উত্তরসূরি মনে করেন ইরানের অনেকে।

সিএনএন জানায়, ইরানি সংবাদমাধ্যম মেহের নিউজ এজেন্সি বলেছে, ‘সর্বোচ্চ নেতার ছেলে মোজতবা খামেনি সম্পূর্ণ সুস্থ আছেন।’ প্রতিবেদনে বলা হয়, মোজতাবা এখন ‘গুরুত্বপূর্ণ বিষয়গুলো’ পর্যালোচনা করছেন। এর বিস্তারিত কিছু জানায়নি সংবাদ সংস্থাটি।

ইরানের সর্বোচ্চ নেতা খামেনির দ্বিতীয় ছেলে অনেক দিন ধরেই পর্দার আড়ালে। তবে দেশটির প্রশাসনে তাঁর প্রভাব ব্যাপক বলে ধারণা করা হয়। বিশেষ করে প্রভাবশালী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এবং আধাসামরিক বাহিনী বাসিজে তাঁর প্রভাব অনেক। মোজতাবার ওপর ২০১৯ সালে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করেছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102