রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন

ইন্দোনেশিয়া ও যুক্তরাষ্ট্রে শক্তিশালী ভূমিকম্প অনুভূত

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

গত ২৪ ঘণ্টার ব্যবধানে বিশ্বের দুটি ভিন্ন মহাদেশে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়ায় ৬.২ মাত্রার শক্তিশালী কম্পন আঘাত হানার পাশাপাশি যুক্তরাষ্ট্রের নেব্রাস্কা অঙ্গরাজ্যেও একটি বিরল ভূ-ঝাঁকুনি রেকর্ড করা হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের সিনাবাং দ্বীপের কাছে রিখটার স্কেলে ৬.২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল সিনাবাং থেকে প্রায় ৬২ কিলোমিটার দক্ষিণ-পূর্ব দিকে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল মাত্র ১৮ কিলোমিটার।

জানা যায়, অগভীর এই কম্পনের ফলে উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই ঘরবাড়ি ছেড়ে দ্রুত খোলা জায়গায় আশ্রয় নেন।

তবে ইন্দোনেশিয়ার আবহাওয়া ও ভূ-পদার্থবিজ্ঞান সংস্থা (বিএমকেজি) জানায়, এই কম্পনের ফলে সুনামির কোনো আশঙ্কা নেই।

এদিকে, গত ২৪ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্রের নেব্রাস্কা অঙ্গরাজ্যের রেড ক্লাউড এলাকায় ৪.১ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102