সোমবার, ০৪ মে ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
যেখানে রজনীকান্ত ও কমল হাসান ব্যর্থ, সেখানেই বিজয়ের বিজয় নতুন কুঁড়ি স্পোর্টসে অংশ নেওয়ারাই আগামীতে বিকেএসপিতে অন্তর্ভুক্ত হবে’ আজীবন সম্মাননা পাচ্ছেন সুচন্দা বাংলা জয়ের খবরে ‘বাঙালিবাবু’ সাজলেন নরেন্দ্র মোদি বনশিল্প উন্নয়ন করপোরেশনকে আরও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে: পরিবেশমন্ত্রী আমাকে বিজেপির কর্মীরা মেরেছে’, অভিযোগ মমতার সীমান্তে কড়া নজরদারি বিজিবির পল্লী বিদ্যুতায়ন কার্যক্রম আরও গতিশীল করতে মন্ত্রী-প্রতিমন্ত্রীর মতবিনিময় ৯ বছরে পাঁচ লাখ নারীর আস্থা ব্র্যাক ব্যাংক ‘তারা’ ‘ভাবমূর্তি বদলাতে’ রবীন্দ্রজয়ন্তীতে বিজেপির নতুন মন্ত্রিসভার শপথ

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে জিহাদের ডাক

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

শিয়া ধর্মীয় নেতা আয়াতুল্লাহ কামাল আল-হাইদারি মঙ্গলবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে জিহাদের আহ্বান জানিয়েছেন। তার কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, এই আক্রমণগুলো ইরানের সভ্যতা ও ধর্মীয় কর্তৃত্বকে লক্ষ্য করে করা হয়েছে। খবর শাফাক নিউজের।

আল-হাইদারি মুসলমানদের সতর্ক করেছেন, নিজেদের ভূমি, মর্যাদা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত থাকতে হবে এবং ইহুদি ও আমেরিকানদের অহংকারের বিরুদ্ধে প্রতিরোধ করতে হবে।

শিয়া ধর্মমতে, এই ধরনের জিহাদ সাধারণত প্রতিরক্ষা ভিত্তিক এবং আক্রমণাত্মক নয়। দ্বাদশ শিয়াদের মধ্যে এই ধরনের সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা একজন মারজা’ আল-তাকলিদ বা সর্বোচ্চ ধর্মীয় নেতার কাছে সীমাবদ্ধ।

এর আগে ২০১৪ সালে ইরাকের শীর্ষ শিয়া নেতা আয়াতুল্লাহ আলি আল-সিস্তানি আইএসআইএসের বিরুদ্ধে লড়াই করার আহ্বান করেছিলেন, যা পরে পপুলার মোবিলাইজেশন ফোর্সেসে (পিএমই) পরিণত হয়।

ইরানপন্থি বেশিরভাগ শিয়া সশস্ত্র গোষ্ঠী আয়াতুল্লাহ আলী খামেনিকে তাদের ধর্মীয় ও রাজনৈতিক নেতা হিসেবে মান্য করে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102