রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন

হিজবুল্লাহর সামরিক কার্যক্রম নিষিদ্ধ করল লেবানন

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ২ মার্চ, ২০২৬

লেবাননের সরকার হিজবুল্লাহর সামরিক ও নিরাপত্তা কার্যক্রমের তাৎক্ষণিক নিষেধাজ্ঞা জারি করেছে। প্রধানমন্ত্রী নওয়াফ সালাম ঘোষণা করেছেন, গোষ্ঠীটিকে রাষ্ট্রের কাছে অস্ত্র সমর্পণ করতে বাধ্য করা হবে।

আজ সোমবার ইরান-সমর্থিত এই গোষ্ঠীকে নিষেধাজ্ঞার জারি আসে ইসরায়েলের দিকে রকেট এবং ড্রোন হামলার কয়েক ঘণ্টার মধ্যেই।

গত শনিবার মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে চালানো হয় বলে জানিয়েছে হিজবুল্লাহ।

এই হামলার প্রতিশোধে ইসরায়েল বৈরুত এবং দক্ষিণ লেবাননের কয়েক ডজন গ্রামে তীব্র হামলা চালায়, যা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে কমপক্ষে ৩১ জন নিহত এবং ১৪৯ জন আহত।

জরুরি মন্ত্রিসভার বৈঠকের পর, সালাম বলেন, ‘লেবাননের রাষ্ট্র তার বৈধ প্রতিষ্ঠানের কাঠামোর বাইরে লেবাননের ভূখণ্ড থেকে শুরু হওয়া যেকোনো সামরিক বা নিরাপত্তা পদক্ষেপের সম্পূর্ণ এবং দ্ব্যর্থহীন প্রত্যাখ্যান ঘোষণা করে।’

তিনি আরও বলেন, হিজবুল্লাহর সমস্ত নিরাপত্তা ও সামরিক কার্যকলাপ অবিলম্বে নিষিদ্ধ করা প্রয়োজন, এগুলোকে আইনের বাইরে বিবেচনা করা হবে এবং তাদের অস্ত্র জমা দিতে বাধ্য করা হবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102