রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন

টেক্সাসের পানশালায় বন্দুকধারীর হামলায় নিহত ৩, আহত ১৪

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ২ মার্চ, ২০২৬

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিন শহরে একটি পানশালায় বন্দুকধারীর গুলিতে দুজন নিহত ও ১৪ জন আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার রাত ১টা ৪০ মিনিটে অস্টিনের সিক্সথ স্ট্রিটের বিনোদন এলাকায় অবস্থিত বাফোর্ডস পানশালায় এ হামলার ঘটনা ঘটে।

অস্টিন পুলিশের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ঘটনাস্থলেই পুলিশের সঙ্গে গুলিবিনিময়ে সন্দেহভাজন হামলাকারীও নিহত হয়েছে বলে জানায় অস্টিন পুলিশ।

অস্টিন পুলিশের প্রধান লিসা ডেভিস সংবাদ সম্মেলনে বলেন, ‘শুরুতেই বলতে চাই আমরা কতটা ভাগ্যবান ছিলাম। ওই এলাকায় সাপ্তাহিক ছুটির দিনে পুলিশ ও চিকিৎসাকর্মীরা নিয়মিত টহল দেন। ফলে দ্রুত সাড়া দেওয়া সম্ভব হয়েছে।’

দ্রুত সাড়া দেওয়ার কারণে পুলিশ ও উদ্ধারকারীদের প্রশংসা করেছেন অস্টিনের মেয়র কার্ক ওয়াটসন।

অস্টিন-ট্রাভিস কাউন্টির জরুরি চিকিৎসাসেবার প্রধান রবার্ট লুক্রিটজ জানান, ৫৭ সেকেন্ডের মধ্যে প্যারামেডিক কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। ঘটনাস্থলেই তিনজনকে মৃত ঘোষণা করা হয়, যার মধ্যে হামলাকারীও রয়েছে।

আহত ১৪ জন হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। অবশ্য হামলাকারীর পরিচয় ও হামলার উদ্দেশ্য সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি পুলিশ।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102