রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন

ইরানের ক্ষেপণাস্ত্র শিল্প ধুলায় মিশিয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬

ইরানের ক্ষেপণাস্ত্র শিল্পকে ধুলায় মিশিয়ে দেওয়ার হুমকি দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেন, ইরানের ওপর এই হামলার লক্ষ্য ‘ইরানি শাসনের আসন্ন হুমকি দূর করা।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) ফ্লোরিডার পাম বিচে নিজের ব্যক্তিগত ক্লাব থেকে এক ভিডিওবার্তায় তিনি এই হুমকি দেন।

ট্রাম্প ইরানে সামরিক অভিযানকে ‘ব্যাপক ও চলমান’ বলে আখ্যা দিয়েছেন।

তার ভাষ্যমতে, এই পদক্ষেপের লক্ষ্য হলো ইরানকে এমন অবস্থান থেকে সরিয়ে দেওয়া, যেখানে তারা মার্কিন নাগরিকদের জীবন ও জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে।

তিনি বলেন, ‘কিছুদিন আগে মার্কিন সেনাবাহিনী ইরানে বড় ধরনের যুদ্ধ অভিযান শুরু করেছে। আমাদের লক্ষ্য ইরানি শাসনব্যবস্থার হুমকি নিষ্ক্রিয় করে আমেরিকান জনগণকে সুরক্ষিত রাখা।’

এক ভিডিও বার্তায় ট্রাম্প বলেন, ‘এই দুষ্টু, উগ্র স্বৈরশাসক যাতে আমেরিকা ও আমাদের মূল জাতীয় নিরাপত্তা স্বার্থের জন্য হুমকিস্বরূপ না হয়, সে জন্য মার্কিন সেনাবাহিনী একটি বিশাল এবং চলমান অভিযান পরিচালনা করছে। আমরা তাদের ক্ষেপণাস্ত্র ধ্বংস করব এবং তাদের ক্ষেপণাস্ত্র শিল্পকে ধুলায় মিশিয়ে দেব।’

তিনি আরও বলেন, গত বছরের জুনে মার্কিন পারমাণবিক স্থাপনায় হামলার পর ইরান তার পারমাণবিক কর্মসূচি পুনর্গঠনের চেষ্টা চালাচ্ছে। ট্রাম্পের দাবি, ‘তারা (ইরান) তাদের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা অর্জনের প্রতিটি সুযোগ প্রত্যাখ্যান করেছে এবং আমরা আর তা মেনে নিতে পারি না।’

গত জুনে ইসরায়েল ও ইরানের মধ্যে ১২ দিনব্যাপী বিমান যুদ্ধের পর এই হামলা শুরু হলো। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বারবার হুঁশিয়ারি দিয়েছিল, ইরান যদি তাদের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে এগোয়। তবে তারা আবারও হামলা চালাবে।

গত বৃহস্পতিবার তৃতীয় দফায় পারমাণবিক ইস্যুতে জেনেভায় পরোক্ষ আলোচনার দুদিন পরই ইরানের বিভিন্ন শহরে ‘পূর্বপ্রস্তুতিমূলক হামলা’ চালিয়েছে ইসরায়েল। এই হামলায় যুক্তরাষ্ট্রও জড়িত। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে তেহরান থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102