রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:১১ অপরাহ্ন

রমজানেও ইসরায়েলের গুলিতে ৩ ফিলিস্তিনির মৃত্যু

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬

গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া দক্ষিণ গাজার একটি এলাকায় ইসরায়েলি সেনারা এক ছিটমহলে প্রবেশকালে সন্দেহভাজন এক ব্যক্তিকে হত্যা করেছে।

গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) আল জাজিরা জানিয়েছে, তুফাহ পাড়ায় ফিলিস্তিনিদের একটি দলের ওপর বিমান হামলায় দুইজন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। ইসরায়েলি সেনারা এই বিষয়ে কোনো মন্তব্য করেনি।

পৃথকভাবে, ইসরায়েলি সেনারা জানিয়েছে, তারা দক্ষিণ গাজায় তাদের বাহিনীর জন্য সম্ভাব্য হুমকিস্বরূপ একজনকে হত্যা করেছে।

এই ঘটনার ফলে এটি নতুন করে ইঙ্গিত দেয় গত অক্টোবর মাসে শুরু হওয়া ইসরায়েল ও হামাসের মধ্যে মার্কিন মধ্যস্থতাকৃত যুদ্ধবিরতি লঙ্ঘনের।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলার পর গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়। ইসরায়েলের হিসাব অনুযায়ী, তখন ১,২০০ জন নিহত হয়েছিল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তখন থেকে ইসরায়েলি হামলায় ৭২,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছে, যার বেশিরভাগই বেসামরিক। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গাজায় কমপক্ষে ৪৬০ জন নিহত হয়েছে।

ইসরায়েল জানিয়েছে, যুদ্ধবিরতি শুরু হওয়ার পর গাজায় জঙ্গিদের হামলায় চারজন সৈন্য নিহত হয়েছে। দুই পক্ষই একে অপরকে যুদ্ধবিরতি লঙ্ঘনের দায়ারোপ করেছে।

জানুয়ারিতে গাজা চুক্তি দ্বিতীয় পর্যায়ে পৌঁছালে, ইসরায়েল আরও সৈন্য প্রত্যাহার করবে এবং হামাস গাজার প্রশাসনিক নিয়ন্ত্রণ ছাড়বে বলে আশা করা হচ্ছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102