রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :
ট্রাকচাপায় যুবক নিহত, ৫ লাখ টাকায় মীমাংসার চেষ্টা বিএনপিকে নিয়ে বক্তব্য স্লিপ অব টাং : হানজালা ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া ও হয়রানি ঠেকাতে থাকছে মোবাইল কোর্ট : ডিএমপি নেতানিয়াহুকে যেকোনো মূল্যে মারতে চায় ইরান পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ইরানকে শেষ করতে গিয়ে কি নিজের রাজনৈতিক কবর খুঁড়ছেন ট্রাম্প? ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ বিবেচনায় রয়েছে : শিক্ষামন্ত্রী খালখনন কর্মসূচি উদ্বোধনে কাল দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ পিরোজপুরে মাথাবিচ্ছিন্ন মরদেহ উদ্ধার, আটক ২

রাশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬

রাশিয়ার পূর্বাঞ্চলের আমুর অঞ্চলে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

আমুর অঞ্চলের সরকার এক বিবৃতিতে জানিয়েছে, আগের দিন রাডার থেকে নিখোঁজ হওয়া একটি বেসরকারি হেলিকপ্টার ‘রবিনসন’কে উদ্ধার করা হয়েছে। তবে, আকাশযানটিতে থাকা আরোহীদের কেউ বেঁচে নেই।

বিবৃতিতে বলা হয়, অঞ্চলটির রোমনেনস্কি জেলায় শেষ হয়েছে নিখোঁজ হেলিকপ্টারের অনুসন্ধান অভিযান। অনুসন্ধান ও উদ্ধার অভিযানের সময়, ধ্বংসাবশেষ এবং তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।’

তবে কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে সে বিষয়টি এখনো জানা যায়নি। তবে, পূর্ব-সাইবেরিয়ান পরিবহন প্রসিকিউটরের কার্যালয় পৃথক বিবৃতিতে নিশ্চিত করেছে যে, হেলিকপ্টারটির মালিকানা নিহত পাইলটের। তার হেলিকপ্টারটি চালানোর অনুমতি ছিল না।

এ ছাড়া যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আকাশযানটি আনুষ্ঠানিকভাবে নিবন্ধিতও হয়নি বলেও ধারণা তাদের।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102