ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ধরতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে শহিদুল ইসলাম শহীদ নামের এক সহকারী উপপরিদর্শকের (এএসআই) মৃত্যু হয়েছে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে উপজেলার ভোমরাদহ ইউনিয়নের সেনুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
শহিদুল ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার ওসি মো. মাজহারুল ইসলাম। পীরগঞ্জ থানায় কর্মরত ছিলেন শহিদুল।
ওসি জানান, গভীর রাতে পীরগঞ্জ থানার একদল পুলিশ সদস্য গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ধরতে সেনুয়া গ্রামে অভিযানে যান। সেখানে এক আসামিকে গ্রেপ্তার করে পুলিশের গাড়িতে তোলার সময় শহিদুল ইসলাম হঠাৎ বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর তার মৃত্যু হয়।