রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম :
ট্রাকচাপায় যুবক নিহত, ৫ লাখ টাকায় মীমাংসার চেষ্টা বিএনপিকে নিয়ে বক্তব্য স্লিপ অব টাং : হানজালা ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া ও হয়রানি ঠেকাতে থাকছে মোবাইল কোর্ট : ডিএমপি নেতানিয়াহুকে যেকোনো মূল্যে মারতে চায় ইরান পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ইরানকে শেষ করতে গিয়ে কি নিজের রাজনৈতিক কবর খুঁড়ছেন ট্রাম্প? ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ বিবেচনায় রয়েছে : শিক্ষামন্ত্রী খালখনন কর্মসূচি উদ্বোধনে কাল দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ পিরোজপুরে মাথাবিচ্ছিন্ন মরদেহ উদ্ধার, আটক ২

বিএনপি-জামায়াতের মধ্যে তুমুল সংঘর্ষ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬

নরসিংদীর মাধবদীতে বিএনপি-জামায়াতের নির্বাচনি ব্যানার অপসারণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষে ৩ জন আহত হয়। এ ঘটনায় ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) নরসিংদীর মাধবদীতে ব্যানার অপসারণকে কেন্দ্র করে এ সংঘর্ষ ঘটে।

এর আগে গত শুক্রবার রাতে মাধবদী থানার কাঁঠালিয়া ইউনিয়নের ডৌকাদি এলাকায় নির্বাচনি ব্যানার অপসারণ করা নিয়ে দুই দলের স্থানীয় নেতাকর্মীরা বাগবিতণ্ডায় লিপ্ত হয়। পরে সেটি হাতাহাতিতে রূপ নেয়। এরপর উভয় পক্ষ শক্তি বৃদ্ধি করে রাত সাড়ে ১১টার দিকে সংঘর্ষে লিপ্ত হয়।

সংঘর্ষে উভয় পক্ষের ৩ জন আহত হয় এবং বেশ কয়েকটি বাড়িতে হামলা চালানো হয়। আহতদের পার্শ্ববর্তী আড়াইহাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে গুরুতর আহত অবস্থায় মুক্তার হোসেন নামে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সংঘর্ষের খবর পেয়ে নরসিংদী আর্মি ক্যাম্পের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল শামীমের নেতৃত্বে পুলিশ, র‌্যাবের সমন্বয়ে যৌথবাহিনী ওই এলাকায় শুক্রবার রাতভর অভিযান পরিচালনা করে সংঘর্ষে জড়িত দুপক্ষের ১১ জনকে গ্রেপ্তার করে।

মাধবদী থানার ওসি কামাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় জড়িত ১১ জনকে আমরা গ্রেপ্তার করেছি। বর্তমানে ডৌকাদি এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102