শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী বিএনপি

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬

ঠাকুরগাঁও জেলার তিনটি নির্বাচনি আসনেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা তিন প্রার্থীকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে পোস্টাল ভোটসহ মোট ১৮৬টি কেন্দ্রের মধ্যে ১৮৬টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ধানের শীষ) ২ লাখ ৩৮ হাজার ৮৩৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী দেলওয়ার হোসেন (দাঁড়িপাল্লা) পেয়েছেন ১ লাখ ৪১ হাজার ১৭ ভোট।

ঠাকুরগাঁও-২ আসনে পোস্টাল ভোটসহ মোট ১০৫টি কেন্দ্রের মধ্যে প্রাপ্ত ১০৪টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী বিএনপি মনোনীত প্রার্থী ডা. আব্দুস সালাম (ধানের শীষ) ১ লাখ ২১ হাজার ১৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মাওলানা আব্দুল হাকিম (দাঁড়িপাল্লা) পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ৭০৭ ভোট।

এ ছাড়া ঠাকুরগাঁও-৩ আসনে পোস্টাল ভোটসহ মোট ১২৯টির মধ্যে ১২৮টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী বিএনপি মনোনীত মো. জাহিদুর রহমান (ধানের শীষ) ১ লাখ ৩২ হাজার ৭৯৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মো. মিজানুর রহমান মাস্টার (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৯১ হাজার ৯৩৪ ভোট।

জেলা রিটার্নিং কর্মকর্তা ইসরাত ফারজানা গতকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে তিনজনকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেছেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102