মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ফুলের হাসি ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি আজ চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ভুয়া ডিগ্রি দিয়ে চিকিৎসা বাণিজ্যে, বিএনপি ছত্রছায়ায় বহাল তবিয়তে চেম্বার সাত অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির শঙ্কা, সতর্কতা সংকেত নিউ মার্কেটসহ যেসব শপিংমল বন্ধ থাকবে আজ টেকনাফে নৌবাহিনীর অভিযানে ৩০ কোটি টাকার মাদক ও অস্ত্র উদ্ধার পশ্চিমবঙ্গের নির্বাচনের প্রভাব বাংলাদেশে পড়বে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অর্ধেক অপারেশন রেখেই পালিয়ে যান চিকিৎসক বেতন ছাড়াও ভারতে একজন মুখ্যমন্ত্রী পান যেসব সুবিধা

মোসাদের গুপ্তচর ছিলেন এপস্টেইন

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬

আলোচিত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মুসাদের এজেন্ট ছিলেন। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের একটি গোপন নথি থেকে এই তথ্য জানা যায়। খবর টিআরটি

২০২০ সালে প্রস্তুত করা ওই নথিতে বলা হয়, এপস্টেইন এহুদ বারাকের অধীনে গোয়েন্দা হিসেবে প্রশিক্ষণ নিয়েছিলেন। নথিটি সম্প্রতি প্রকাশ্যে আসার পর আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।

এর আগে এপস্টেইনের সঙ্গে বিভিন্ন প্রভাবশালী রাজনৈতিক ও ব্যবসায়িক ব্যক্তিত্বের সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠলেও, ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে তার সম্ভাব্য গোয়েন্দা সংশ্লিষ্টতার তথ্য বিষয়টিকে আরও স্পর্শকাতর করে তুলেছে। নথিটি এপস্টেইনকে নিয়ে দীর্ঘদিনের এক সন্দেহকেই আবার উসকে দিল। সে সন্দেহ হচ্ছে—এপস্টেইন কি তবে মোসাদের হয়ে প্রভাবশালী ব্যক্তিদের ব্ল্যাকমেল করার রসদ জোগাতেন?

২০২০ সালের ১৯ অক্টোবরের ওই নথিতে বিশদভাবে বলা হয়েছে, এপস্টেইন মোসাদের সঙ্গে সমন্বয় করে গোয়েন্দা কার্যকলাপে লিপ্ত ছিলেন। ওই গোপন সূত্রটি এপস্টেইনের ঘনিষ্ঠ মহলের ব্যক্তিদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতেন।

নথিতে এপস্টেইনের আইনজীবী ও হার্ভার্ডের আইনের অধ্যাপক অ্যালান ডারশোভিটজের সঙ্গে এপস্টেইনের একাধিক ফোনালাপের বিবরণ রয়েছে। সেখানে এপস্টেইনের সঙ্গে কথা বলার পরপরই মোসাদের পক্ষ থেকে ডারশোভিটজকে কল দেওয়া হতো বিস্তারিত জানার জন্য। সেই আলাপচারিতার নোট রাখা ওই সূত্রটির মতে, পুরো বিষয়টি ছিল একটি সুসমন্বিত গোয়েন্দা অপারেশনের অংশ।

ডারশোভিটজ নিজেই একসময় বলেছিলেন, বয়স কম হলে তিনি মোসাদে যোগ দিতেন। এফবিআইয়ের ওই সূত্রের বিশ্বাস, ডারশোভিটজকে মোসাদ তাদের মিশনে ‘নিযুক্ত’ করেছিল। সামগ্রিকভাবে নথিটি এপস্টেইনকে মোসাদের একজন ‘কো-অপ্টেড এজেন্ট’ হিসেবে উপস্থাপন করেছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102