রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র ও ভোটের স্লিপ নম্বর অনলাইনে পাওয়া যাচ্ছে ইরানের সঙ্গে খুবই ভালো আলোচনা হয়েছে : ট্রাম্প শাহবাগ ছাড়লেন জুলাই ঐক্যের নেতাকর্মীরা নির্বাচনি দৌড় থেকে সরে দাঁড়ালেন গণঅধিকার পরিষদের নুর ডা. শফিকুর রহমান–মিল্টনের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস এপস্টেইন-কাণ্ডে নিজেদের সাক্ষ্য সরাসরি প্রচার চান ক্লিনটন দম্পতি কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হচ্ছে না : নির্বাচন কমিশনার বিএনপি সরকার গঠন করলে দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : তারেক রহমান আক্রান্ত হলে আশপাশের সব মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি ইরানের পরকীয়ার বলি তিন বছরের শিশু সন্তান

যুদ্ধ শেষ করতে ইউক্রেন রাশিয়াকে জুন পর্যন্ত সময় দিল যুক্তরাষ্ট্র

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬

যুদ্ধ শেষ করতে ইউক্রেন ও রাশিয়াকে আগামী জুন পর্যন্ত সময় বেঁধে দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) কিয়েভে সাংবাদিকদের এ কথা জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়া‌-ইউক্রেনের মাঝে চলা সবচেয়ে বড় যুদ্ধ কীভাবে শেষ করা যায়; সে বিষয়ে উভয় দেশ যেন গ্রীষ্মের আগেই একটি সমাধানে পৌঁছায় এমনটা চায় যুক্তরাষ্ট্র।

শনিবার ইউক্রেনের প্রেসিডেন্টের দপ্তর থেকে প্রকাশিত সাংবাদিকদের সঙ্গে কথোপকথনে জেলেনস্কি বলেন, কিয়েভ ও মস্কোর মধ্যে নতুন দফার আলোচনা প্রস্তাব দিয়েছে ওয়াশিংটন। এই আলোচনা এক সপ্তাহের মধ্যে মিয়ামিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং কিয়েভ এতে সম্মত হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘আমেরিকানরা প্রস্তাব দিচ্ছে, গ্রীষ্ম শুরু হওয়ার আগেই উভয় পক্ষ যেন যুদ্ধ শেষ করে এবং তারা সম্ভবত এই সময়সূচি মানতে চাপ সৃষ্টি করবে। (মধ্যবর্তী কংগ্রেস নির্বাচন) তাদের কাছে অবশ্যই বেশি গুরুত্বপূর্ণ। আমরা নির্বোধ না হই। আর তারা বলছে, জুনের মধ্যেই সবকিছু শেষ করতে চায়।’

জেলেনস্কি বলেন, ইউক্রেন একটি পর্যায়ভিত্তিক পরিকল্পনা প্রস্তাব করেছিল। তবে এ বিষয়ে বিস্তারিত কোনও তথ্য জানাননি তিনি।

আবুধাবিতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় অনুষ্ঠিত দুই দিনের শান্তি আলোচনায় বড় কোনও অগ্রগতি না হলেও উভয় পক্ষ ১৫৭ জন করে যুদ্ধবন্দি বিনিময়ে সম্মত হয়েছে। পাঁচ মাসের বিরতির পর দুই দেশের মাঝে ওই বন্দি বিনিময় আবার শুরু হচ্ছে। জেলেনস্কি বলেছেন, যুদ্ধবন্দি বিনিময় প্রক্রিয়া অব্যাহত থাকবে।

ইউক্রেনের এই প্রেসিডেন্ট বলেন, সম্ভাব্য যুদ্ধবিরতি কীভাবে নজরদারি করা হবে; সে বিষয়ে সামরিক দলগুলো বিস্তারিতভাবে কারিগরি বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছে। ইউক্রেনের জন্য নিরাপত্তা নিশ্চয়তা এবং অর্থনৈতিক সহযোগিতা সংক্রান্ত চুক্তিও আলোচনায় এসেছে; যাকে কর্মকর্তারা ‘সমৃদ্ধির পরিকল্পনা’ বলে উল্লেখ করছেন। এতে যুদ্ধ-পরবর্তী ইউক্রেনের পুনর্গঠনের রূপরেখা তুলে ধরা হয়েছে।

জেলেনস্কি বলেন, ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থাগুলোর কাছ থেকে তিনি এমন আলোচনার প্রতিবেদন পেয়েছেন; যেখানে রাশিয়ার বিশেষ দূত কিরিল দিমিত্রিয়েভ রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে সর্বোচ্চ ১২ ট্রিলিয়ন ডলার মূল্যের সহযোগিতা চুক্তির প্রস্তাব দিয়েছেন। তিনি বলেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে এমন কোনও দ্বিপাক্ষিক চুক্তি ইউক্রেনের সংবিধান লঙ্ঘন করতে পারে না।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102